নিজস্ব প্রতিবেদকঃবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৪ হাজার ৮শ পিস ইয়াবাসহ ৩ ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র বিশেষ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের কম্বনিয়া এলাকার অামির হোসেন এর বাড়ি থেকে মোঃ ইয়াছিন (২৬) অাব্দুর রহমান,(৩৩) এবং মো: ইউনুছ (২৩) কে আটক করতে সক্ষম হন।
বিজিবি’র পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায় শুক্রবার (৯ জুলাই ) রাত সাড়ে ৮ টার সময় কম্বনিয়া এলাকা থেকে তাদের কে আটক করা হয়।
এ সময় তাদের কে তল্লাশী চালিয়ে ৪ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এই সংক্রান্তে নাইক্ষ্যংছড়ি থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে হস্তান্তর করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল শাহ আবদুল আজিজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন- সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্র,কাঠ পাচার ও, ইয়াবা সহ মাদকদ্রব্য পাচার, অন্যান্য যে কোন অবৈধ পণ্য সামগ্রী এবং এই এলাকায় যে কোন সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
No tags found for this post.
মন্তব্য করুন