Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃবান্দরবানের নাইক্ষ‌্যংছড়ি উপজেলা সদর থেকে ৪৫০ পিচ ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবকে আটক করেছে পুলিশ। রবিবার (৪ জুলাই ) রাত সাড়ে ১১ টায় নাইক্ষ‌্যংছড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ আলমগীর হোসেমের দিকনির্দেশনায় এসআই মোস্তাফা, এসআই শুভ পালসহ একদল পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে নাইক্ষ‌্যংছড়ি উপজেলা সদর ইউনিয়নের মসজিদ ঘোনা তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করে। সে উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প নং ১৫ ব্লক এফ/ডি। মৃত ছাবের আহাম্মদ এর ছেলে মোঃ হারেছ (২৮) বলে জানা গেছে।

থানা’র ওসি তদন্ত শরীফ ইবনে আলম জানান,উদ্ধারকৃত এসব ইয়াবার আনুমানিক মুল‌্য ১ লক্ষ ৩৫ হাজার টাকা। আটক হারেছের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা রুজু করা হয়েছে। থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন এর সত‌্যতা নিশ্চিত করে বলেন, মাদক মুক্ত নাইক্ষ্যংছড়ি গড়তে তিনি বদ্ধপরিকর। তাই মাদকের বিরুদ্ধে এ অভিযান চলমান আছে এবং থাকবে।