নিজস্ব প্রতিবেদক
১ জুলাই ২০২১, ৮:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৬৬ জন

লামায় টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

Copy Link

নিজস্ব প্রতিবেদন :বান্দরবানের লামায় টানা বৃষ্টিতে সৃষ্ট পাহাড়ি ঢলের প্রবল রাতে বিভিন্ন স্থানে পাহাড় ধস ও খালের ভাঙ্গনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যার মধ্যে সবচেয়ে রয়েছে কমিউনিটি ক্লিনিক, মসজিদসহ অসংখ্য ঘরবাড়ি।

বুধবার(৩০ জুন)রাত ১০ টা থেকে ১ জুলাই বৃহস্পতিবার ভোর ৫ টা পর্যন্ত টানা বর্ষণের ফলে এই ক্ষয়ক্ষতি হয়।

জানা যায়,উপজেলার ৭টি ইউনিয়নের প্রায় ৫০টিরও বেশি স্থানে ছোট বড় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে বড় কোন দূর্ঘনা না ঘটলেও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাহাড়ি ঢলের কারনে মাতামুহুরী নদী এবং পাহাড়ি ছরা খালগুলোর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার বিভিন্ন জায়গায় ভাঙ্গনের সৃষ্টি হয়। ফলে খালের পার্শ্ববর্তী কমিউনিটি ক্লিনিক ও মসজিদসহ অসংখ্য ঘরবাড়ি হুমকীর মুখে পড়েছে।

কিছু কিছু ঘরবাড়িতে পানি এপাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হওয়ার ঘটনাও ঘটেছে। আচমকা পানিতে নষ্ট হয়ে গেছে ঘরের বিভিন্ন জিনিসপত্র। সরেজমিনে আজিজনগর ইউনিয়নের উত্তরপাড়াস্থ কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা যায়, পাহাড়ি ঢল থেকে সৃষ্ট হিমছড়ি খালের প্রবল সিসির গাইড ওয়ালটি ভেঙ্গে পানিতে তলিয়ে গেছে এবং মুলভবনটির তলায়ও ফাটল ধরেছে। যে কোন মুহুর্তে ভবনটিও ধসে পড়বার সম্ভাবনা রয়েছে।

স্থানীয়দের মতে, ক্লিনিকের পাশের ছড়াখালটিকে বেপরোয়া দখলের কারনে পানির বাধাগ্রস্ত হয়ে এ সমস্যার সৃষ্টি হচ্ছে। লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহিউদ্দিন মাজেদ চৌধুরী বলেন,আজিজনগর ইউনিউনের উত্তরপাড়াস্থ এই সিসিটা এই এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন প্রায় দশ গ্রামের মানুষ এই সিসি থেকে সেবা নিয়ে থাকে। তাই দ্রুত সংষ্কারের জন্য সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।

অপরদিকে পাহাড়ী ঢলের কারনে হুমকির মুখে পড়েছে হিমছড়ি পাড়া জামে মসজিদটিও। পাহাড়ি ঢলের কারনে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে মসজিদের মাঠে। তাছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে রাস্তাগুলোর অবস্থাও বেহালে পরিণত হয়। রাস্তার ওপর দিয়ে পাহাড়ি ঢলের পানি চলাচল করায় তলিয়ে পড়ছে উপজেলার বিভিন্ন স্থানের পাকা ও কাঁচা রাস্তাগুলো।

মূলত- পাহাড়ের পাহাড়ের পাদদেশে ঘর নির্মান, রাস্তার পাশের ড্রেইনগুলো পর্যাপ্ত পানি চলাচলের পথে বাধা এবং ছড়াখালগুলোর বেপরোয়া দখলের কারনে এই সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানান এলাকাবাসীরা।

আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দীন বলেন, উপজেলার মূলতঃ আমার ইউনিয়নের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে সমস্যা সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা করা হচ্ছে। তাছাড়াও ইউএনও এবং উপজেলা চেয়ারম্যানকে তাৎক্ষনিকভাবে জানানো হয়েছে।

লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল বলেন, ক্ষতিগ্রস্তদের জন্য উপজেলা প্রশাসন থেকে ত্রানের ব্যবস্থা চলমান রয়েছে এবং উপজেলার প্রত্যেকটা ইউনিয়ন চেয়ারম্যানদেরকে দূর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজা রশিদ বলেন, ঝুঁকিপূর্ণ কমিউনিটি ক্লিনিক এবং মসজিদসহ এলাকাগুলো পরিদর্শন করেছি। এ ব্যাপারে উর্ধ্বতম কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহন করা হবে। পাহাড়ের পাদদেশে নির্মিত ঘরবাড়ি গুলোর ব্যাপারেও সতর্ক করা হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!