নিজস্ব প্রতিবেদক
২৮ জুন ২০২১, ৬:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৮২ জন

লামা পৌরসভার ২১-২২ অর্থ বছরের ১৭ কোটি ৩২ লক্ষ ৬৬ হাজার টাকা বাজেট ঘোষণা

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃবান্দরবানের লামা পৌরসভার ৪র্থ পৌর পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের ১৭ কোটি ৩২ লক্ষ ৬৬হাজার ৮ শত৮৮টাকার বাজেট ঘােষণা করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সোমবার (২৮ জুন২১ইং) সকাল ১১টায় লামা পৌরসভা মিলনায়তনে

অনলাইন লাইভের মাধ্যমে এ বাজেট ঘােষণা করেন পৌর মেয়র মো. জহিরুল ইসলাম।

বাজেট ঘােষণা অনুষ্ঠানে লামা পৌরসভার কাউন্সিলর ও পৌর কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

এ বছরের মোট রাজস্ব আয়ের পরিমাণ ১ কোটি ৭৩ লক্ষ ৫৬ হাজার ৯ শত ৯৭ টাকা। মােট রাজস্ব ব্যয় ১ কোটি ৬৮লক্ষ ৫ হাজার টাকা। সমাপনী স্থিতি ৪ লক্ষ ৫১ হাজার ৯ শত ৯৭ টাকা। এ খাতে উল্লেখযােগ্য ব্যয়ের মধ্যে সাধারণ সংস্থাপন শখার জন্য ১ কোটি ২৫ লক্ষ টাকা, স্বাস্থ্য ও পয়ঃপ্রনালী খাতে ১১ লক্ষ, শিক্ষা খাতে ৩ লক্ষ ২০ হাজার টাকা। এছাড়া পানি সরবরাহ ব্যয় সহ প্রয়ােজনীয় বরাদ্দ রাখা হয়েছে।

উন্নয়ন খাতে মােট আয় ও ব্যয় হয়েছে ১৫ কোটি ৪৬ লক্ষ টাকা। আয় বিবরণে সরকার প্রদত্ত উন্নয়ন সহায়তা মঞ্জুরী ১ কোটি টাকা, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড হতে ৫ কোটি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় হতে প্রদত্ত মঞ্জুরী ৩০ লক্ষ, লামা পৌরসভা অবকাঠামাে উন্নয়ন প্রকল্প (সরকার কর্তৃক বিশেষ বরাদ্দ) হতে ৩ কোটি ৫০ লক্ষ, পৌর ভবন সম্প্রসারণ ৩০ লক্ষ এবং গুরুত্বপূর্ণ নগর অবকাঠামাে উন্নয়ন প্রকল্প হতে ৫ কোটি টাকা ধরা হয়েছে। ব্যয় বিবরণে অবকাঠামাে উন্নয়ন ৭ কোটি ৫৭ লক্ষ, পৌর ভবন সম্প্রসারণ ও সংস্কার ,স্টাফ ডরমেটরী নির্মান,পৌর ভবনের বাউন্ডারী ওয়াল নির্মান, মার্কেট নির্মাণ বাবদ ৩ কোটি ৫০ লক্ষ, অন্যান্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য ৩ কোটি ৫৯ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বাজেট অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো. ইউসুব আলী, বাজেট পরবর্তী বক্তব্য রাখেন, ওয়ার্ড কাউন্সিলর মো. রফিক, সাইফুদ্দিন, জাহানারা বেগম, উছাইচিং মারমা, সাংবাদিক মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ কামরুজামান, রফিকুল ইসলাম সহ প্রমুখ।

পৌর মেয়র মাে. জহিরুল ইসলাম জানান, ঘােষিত বাজেটের সফল বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী, বীর বাহাদুর উসৈশিং এমপি, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দিন সহ লামা পৌরসভার সর্বস্তরের জনগনের সার্বিক সহযােগীতা কামনা করেন বাজেট ঘোষণা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!