Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার

Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃবান্দরবান  নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ জুন) সন্ধ্যায় এলাকাবাসীর সূত্রে খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউপির ৯ নং ওয়ার্ডের ভাল্লুক খাইয়া এলাকার টেকিবুনিয়ার ছড়ার গহীন পাহাড় থেকে পুলিশ পরিচয়হীন এ লাশ উদ্ধার করেন।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন.এ ঘটনা গভীর ভাবে দেখছেন তিনি। পাশাপাশি কি ভাবে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে খতিয়ে দেখছেন। তবে এ সংবাদ লেখা পর্যন্ত লাশের পরিচয় মেলেনি। রবিবার (২৭ জুন) সকালে এই গলিত লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের পর আরো বিস্তারিত জানা যাবে।