নিজস্ব প্রতিবেদকঃ নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউপির তুমব্রু পশ্চিমকুল এলাকার মৃত আলী আকবরের ছেলে ছৈয়দ হোছন (৩৮) ১০ হাজার ইয়াবাসহ চট্রগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে আটক!
২২ জুন বিকালে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয় এর উপ-পরিচালক হুমায়ন কবির খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক এস এম আলম খান এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয় চট্টগ্রাম এর একটি টিম লোহাগাড়া থানাধীন আধুনগর হাজী রাস্তার মাথা হতে ১০,০০০ (দশ হাজার) ইয়াবাসহ ছৈয়দ হোছন(৩৮)কে গ্রেফতার করেন।
ইয়াবাসহ আটককৃত ব্যক্তির বাড়ি নাইক্ষ্যংছড়ি হলেও সে ইয়াবা পাচারের জন্য কক্সবাজারের উখিয়া’য় অবস্থান করেন এবং ইতিপূর্বেও সীমান্তের ওপার মিয়ানমার হতে ইয়াবা সরবরাহ করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে ।
আটককৃত সৈয়দ হোছন(৩৮)নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পশ্চিমকুল এলাকার মৃত আলী আকবরের ছেলে।সে বর্তমানে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড খেদারখোলা পাড়ার সৈয়দ হোছন এর বাড়িতে বসবাস করে আসছিল।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় লোহাগাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয় এর উপ-পরিচালক হুমায়ন কবির খন্দকার।
No tags found for this post.
মন্তব্য করুন