নিজস্ব প্রতিবেদক
২২ জুন ২০২১, ১০:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৮২ জন

টানা তিনদিনের বর্ষায় নতুনরুপে বান্দরবানের সাঙ্গু নদী

Copy Link

থানচি(বান্দরবান)প্রতিনিধিঃবন্দরবানের উপর দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী সাঙ্গু নদী,টানা প্রায় তিন দিনের বর্ষার বৃষ্টিপাতে যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। গত কয়েক মাস আগে সাঙ্গু নদীসহ শুকিঁয়ে ঝিড়ি, ঝর্ণা যেখানে নিত্যপ্রয়োজনে ও গোসলের জন্য ঝিড়ি বা নদীর মাঝখানে গিয়ে পানির খোঁজ পাওয়া কঠিন হয়ে যেতো। সেখানে এখন থৈ থৈ পানি আর পানি।

স্থানীয়রা জানান,কিছুদিন আগে থানচি উপজেলা সদর থেকে তিন্দু বা রেমাক্রী ইউনিয়নে যেতে ইঞ্জিন  চালিত নৌকায় তিনজনের বেশী যাওয়া যেত না। সাঙ্গু নদীর পানি বৃদ্ধির কারণে এখন ৫-৬ জন পর্যন্ত যাওয়া সম্ভব হচ্ছে। তবে প্রবল বৃষ্টিপাত অব্যাহত থাকলে পাহাড় ধস ও নদী সংলগ্ন বাড়িঘর দোকানপাট,কৃষি খামার নদীর গর্ভে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

জানা যায়,বৃষ্টির কারণে উজান থেকে ঢলের সঙ্গে নেমে আসা মাটি ও বালুতে তলদেশ ভরাট হয়ে নদীর পানি ধারণ ক্ষমতা কমে গেছে। আর প্রভাবশালীরা নদীর তীর দখল করে চলেছে। বনভূমি উজাড় এবং জলধারার পাথর তুলে পাচার করা ফলে কোথাও কোথাও নদীর গতিপথ পরিবর্তন হয়ে ব্যাপক ভাঙনের কবলে পড়ছে। আবার বর্ষায় সামান্য বৃষ্টিতে বন্যা হচ্ছে এবং শুকনো মৌসুমে পানির সংকট দেখা দিচ্ছে। শুকনো মৌসুমে স্থানীয় এলাকাবাসী নিত্যপ্রয়োজনে ও গোসল জন্য ঝিড়ি বা সাঙ্গু নদীর মাঝখানে গিয়েও পানির খোঁজ পাওয়া কঠিন হয়।

তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বহুমুখী টেকসই উন্নয়ন প্রকল্প হাতে নেয়া হলে সাঙ্গু নদীর পানি ধারণক্ষমতা বেড়ে যাবে, শাখা-উপশাখাসহ নদীর ভাঙন কমবে, পাহাড় থেকে নেমে আসা জলাধারাগুলো রক্ষা করা সম্ভব হবে। একই সঙ্গে মরে যাওয়া জলধারাগুলো পুনরুজ্জীবিত করা সম্ভব হলে নদীর গতি প্রবাহও আগের মতো ফিরে পাবে বলে মনে করছেন স্থানীয় বিশেষজ্ঞ মহল।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!