নিজস্ব প্রতিবেদন :বান্দরবান জেলা সদরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অর্থায়নে বালাঘাটা পুলিশ লাইন্স ২ কোটি ৫০ লক্ষ ব্যয়ে তিন তলা স্কুলের ভবন ও ১৫ লক্ষ অর্থ ব্যয়ে পুলিশ লাইন্স স্কুলের ওয়েটিং শেড এর শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং এমপি।
মঙ্গলবার ২২ জুন২১ইং সকালে বান্দরবান জেলা পুলিশ লাইন্স প্রাঙ্গনে বান্দরবান জেলা পুলিশ আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
এসময় মন্ত্রীর বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং এই সরকারের আমলে স্কুল,কলেজ,হাসপাতাল,মন্দির, মসজিদ, গীর্জাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান নির্মাণ হচ্ছে আর এর সুফল পাচ্ছে সাধারণ জনগণ। পার্বত্য বান্দরবান সম্প্রীতির এলাকায় মানুষ আজ অনেক এগিয়ে যাচ্ছে। শিক্ষা থেকে শুরু করে যাবতীয় কিছু উন্নয়ন ছোয়া লেগেছে বলে আজ বান্দরবান সব জেলা থেকে এগিয়ে।
এই সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেরিন আকতার,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রেজা সরোয়ার,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে প্রকল্প পরিচালক আব্দুল আজিজ নির্বাহী প্রকৌশলী আবু বিন মো,ইয়াছিন আরাফাত পৌর মেয়র ইসলাম বেবী,উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর, রেড ক্রিসেন্ট সেক্রেটারি অমল কান্তি দাশ,শহর আওয়ামীলীগে সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার সহ জেলার উর্ধ্বতন অফিসার বৃন্দ ও প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গ প্রমুখ।
No tags found for this post.
মন্তব্য করুন