নিজস্ব প্রতিবেদক
২০ জুন ২০২১, ৯:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২৭ জন

লামায় আরও ১৭৫ গৃহহীন পরিবারকে ঘর দিলেন প্রধানমন্ত্রী

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ “আশ্রয়ণের অধিকার,শেখ হাসিনার উপহার” এ স্লােগানকে সমুন্নত রেখে সারা দেশে গৃহহীনদের ঘর নির্মাণ করে দিচ্ছেন সরকার। প্রতিটি ঘরে দুটি শয়নকক্ষ, একটি করে বারান্দা, রান্নাঘর, গোসলখানা ও বিভিন্ন সুযোগ সুবিধা। দেশে কেউ গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর এই ঘোষনা অনুযায়ী গৃহহীনদর দূর্যোগ সহনীয় ওই নতুন ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে।

মুজিববর্ষ উপলক্ষে বান্দরবানের লামায় ভূমি ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান কার্যক্রমের (২য় পর্যায়) শুভ উদ্বোধন করা হয়েছে। অসহায় ভূূমিহীন মানুষদেরকে এই প্রকল্পের আওতায় এনে জমি সহ একটি করে ঘর দেওয়া হবে।

রবিবার(২০ জুন)সকালে উপজেলা পরিষদ মিলয়াতনে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করেন। সারা দেশে এক যোগে (২য় পর্যায়ে) ভিডিও কনফরেন্সের মাধ্যমে ৫৩,৩৪০টি গৃহহীন পরিবারের জন্য নির্মিত আশ্রয়ন প্রকল্পের শুভ উদ্ধোধন করেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।লামা উপজেলায় ১৭৫টি গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘর প্রদান করা হয়।

আশ্রয়ন প্রকল্প উদ্ধোধন কালে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মোঃ রেজা রশিদের এর সভাপতিত্বে ঘর হস্তান্তর অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দিন, উপজেলা আ,লীগের সভাপতি ও গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মজনুর রহমান, ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, মোঃ জসিম উদ্দিন,জাকের হোসেন মজুমদার, ফরিদ উল আলম প্রমুখ।

এ সময় উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারবৃন্দ সহ গৃহহীন পরিবারের লোকজন ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিষদের সিএটু কামরুল হাসান পলাশ।

লামা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)মোঃ মজনুর রহমান বলেন, মুজিববর্ষের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে । তারি ধারা বাহিকতায় ২য় পর্যায়ে লামায় ১৭৫টি পরিবারকে জমি সহ একটি করে ঘর করে দিচ্ছি। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা সারা দেশে গৃহহীনদের তালিকা করে পর্যায়ক্রমে সবাইকে এই প্রকল্পের আওতায় আনবেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!