নিজস্ব প্রতিবেদক
২০ জুন ২০২১, ২:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৫৮ জন

নাইক্ষ্যংছড়ি উপজেলায় প্রধানমন্ত্রীর ঘর পেল ২৫ গৃহহীন পরিবার

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃবান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ‘প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন ২৫ পরিবারের মাঝে ঘরের চাবি ও সনদ হস্তান্তর করা হয়েছে।

রবিবার (২০জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা হলরুমে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে “প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ-২ প্রকল্প এর উপকারভোগীদের মাঝে নবনির্মিত ঘরের উদ্বোধন করার পর সনদ ও চাবি তুলে দেয়া হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া অাফরিন কচি’র সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো: শফিউল্লাহ,অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, ভাইস চেয়ারম্যান মংওয়ালাই মার্মা,পাবর্ত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রীর প্রতিনিধি খায়রুল বাশার, উপজেলা মুক্তিযোদ্ধা কমন্ডার রাজা মিয়া, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো: ইমরান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল অাবছার ইমন, সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যানিং মার্মা, ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ, দৌছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুল্লাহ, নাইক্ষ্যংছড়ি উপজেলা একাডেমী সুপার ভাইজার মো: সোহেল মিয়া, এবং নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য মাইনুদ্দিন খালেদ, প্রেসক্লাবের আহবায়ক আব্দুল হামিদ, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল,সদস্য জয়নাল আবদ্দীন টুক্কু, সদস্য আব্দু রশিদ, সদস্য মো: ইউনুছ, মো: তৈয়ব উল্লাহ প্রমূখ।

এদিকে নতুন ঘরের চাবি ও সনদ পেয়ে সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেরারকুল এলাকার জাহজালাল তার স্ত্রী সেলিনা আক্তার এবং সোনাইছড়ি বৈদ্যপাড়া এলাকার উথোয়াইছা মার্মা।এসময় তারা আরও জানান, দীর্ঘদিন যাবৎ জরাজীর্ণ ঘরে বসবাস করেছেন, বর্ষাকালে কষ্ট করেছেন। এখন বর্ষাকালে ভালোভাবে দিনাতিপাত করতে পারবেন। অনুষ্ঠানে ২৫ জন গৃহহীন পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি ও সনদ হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!