নিজস্ব প্রতিবেদক
১৮ জুন ২০২১, ৭:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৩৮ জন

লামায় স্বামীর পরকীয়ার ক্ষোভে বিষপানে অন্তঃসত্ত্বা স্ত্রীর আত্মহত্যা

Copy Link

নিজস্ব প্রতিবেদন : বান্দরবানের লামা পৌরসভায় ৫ মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন।বৃহস্পতিবার দুপুর ২টায় নিজ বাড়িতে বিষপান করলে রাত ৮টায় চকরিয়া সরকারি হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানান নিহতের ছোট ভাই মো. তাছাদ্দেক হোসাইন।

বিষপানে মারা যাওয়া মরিয়ম আক্তার (২৮) লামা পৌরসভার ৯নং ওয়ার্ডের মো. নুরুজ্জামানের স্ত্রী ও পৌরসভার ৬নং ওয়ার্ডের মো. মোজাহের উদ্দিন ও আনোয়ারা বেগমের মেয়ে। মরিয়ম এক মেয়ে ও এক ছেলের জননী। নিহতের স্বামী মো. নুরুজ্জামান হরিণঝিরি এলাকার আবুল কালামের ছেলে।

নিহত মরিয়মের ভাই জানান, তার বোনজামাই মো. নুরুজ্জামানের সঙ্গে এক নারীর পরকীয়া সম্পর্ক ছিল। তাছাড়া স্বামীর সংসারে তার বোন পারিবারিক অশান্তিতে ছিলেন। গত দুই বছর বোনকে বাবার বাড়িতে পর্যন্ত আসতে দেয়নি। স্বামীর নির্যাতন ও তার পরকীয়া সম্পর্ক থাকায় রাগ করে সে বিষপান করেছেন তার বোন।

তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুর ২টায় স্বামীর বাড়িতে মরিয়ম বিষপান করে। তাকে লামা সরকারি হাসপাতালে আনা হলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করা হয়।

তখন রোগীর স্বজনরা তাকে পার্শ্ববর্তী চকরিয়া সিটি হাসপাতালে নিয়ে যান। সিটি হাসপাতালে চিকিৎসা না পেয়ে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টায় তাকে মৃত ঘোষণা করেন।

লামা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, নিহত গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!