নিজস্ব প্রতিবেদক
১৬ জুন ২০২১, ১১:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১৩ জন

আলীকদমের দুর্গম পাহাড়ে ডায়রিয়ার ৩ রোগীকে হাসপাতাল নিলো সেনাবাহিনী

Copy Link

নিজস্ব প্রতিবেদন :বান্দরবা‌নের আলীকদ‌মে ডায়‌রিয়ার প্রকোপ বেড়েই চলেছে। উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে এ পর্যন্ত আক্রান্ত ১১ রোগীর মৃত্যু হয়েছে। এদিকে পার্বত্য অঞ্চলের দুর্গম এ এলাকা থেকে ডায়রিয়ায় আক্রান্ত মুমূর্ষু তিন রোগীকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিমানবা‌হিনীর হেলিকপ্টারে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার (১৬ জুন২১ইং) দুপুর ২টায় বান্দরবান সেনানিবাস এলাকার হেলিপ্যাডে রোগী‌দের নামানোর পর অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

তারা হলেন- মেনলে ম্রো (৫), আং চং ম্রো (৭০) ও রেপং ম্রো (১২)। তারা সবাই আলীকদমের দুর্গম কুরুকপাতা ইউনিয়নের মাংরুম পাড়ার বাসিন্দা।

কুরুকপাতা ইউনিয়নের চেয়ারম্যান ক্রাতং ম্রো জানিয়েছেন, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গেলো এক সপ্তাহে ১১ জন মারা গেছেন। আর শতাধিক আক্রান্ত হয়েছে।

সেনাবাহিনী জানায়, পরিস্থিতি মোকাবিলায় বিপুল সংখ্যক জীবনরক্ষাকারী ওষুধ, পানি বিশুদ্ধ করার ট্যাবলেট, খাওয়ার স্যালাইন, শুকনো খাবার, বিশুদ্ধ পানি দুর্গত এলাকায় পাঠানো হয়েছে এবং ডায়রিয়া আক্রান্তদের চিকিৎসা সহায়তা অব্যাহত রয়েছে।

বান্দরবান সেনা রি‌জিয়‌নের ৭-ফিল্ড অ্যাম্বুলেন্সের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. সাইফুল ইসলাম (সাইফ) জানান, এখন পর্যন্ত আলীকদ‌মের কুরুকপাতায় ১১ জ‌নের মৃত‌্যু হ‌য়ে‌ছে। এদিকে হে‌লিকপ্টা‌রে ক‌রে উন্নত চি‌কিৎসার জন‌্য তিন মুমূর্ষু রোগীকে বান্দরবা‌নে নিয়ে আসা হয়ে‌ছে।

তি‌নি আরও জানান, স্বাস্থ্য বিভাগের সঙ্গে কথা বলে আক্রান্ত রোগীদের যতটুকু সহায়তা করা প্রয়োজন এর সবটাই কর‌বে সেনাবা‌হিনী। বর্তমানে ওই এলাকায় আরও অন্তত ৫০ জন আক্রান্ত রোগী রয়ে‌ছে ব‌লেও জানান তিনি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!