পাহাড় কন্ঠ ডেস্ক :চট্টগ্রামের বোয়ালখালী থানা পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ও মাদকসহ মোট ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৪ জুন২১ইং) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে থানার এসআই (নিরস্ত্র) রিযাউল জব্বার,এসআই (নিরস্ত্র) রহমত উল্লাহ, এএসআই (নিরস্ত্র) মো: ইসমাইল সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ১ জন, ১২০ পিচ ইয়াবাসহ ২ জন ও ১ শত লিটার মদসহ ২ জনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চরখিজিরপুর, ০৯ নং ওয়ার্ড, সৈয়দ মেম্বারের বাড়ীর মোঃ আলমের ছেলে মোঃ ইয়াছিন হামিদ, পশ্চিম গোমদন্ডী (বানুর টেক)০৮ নং ওয়ার্ড এলাকার মোঃ ওসমানের ছেলে মোঃ রাজীব (২০), পশ্চিম গোমদন্ডী, (মনু পাড়া), এয়াকুব আলী শাহ বাড়ীর মৃত নুর আহাম্মদ ছেলে মোঃ আসলাম (৩৫),সারোয়াতলী ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড, (সর্দার পাড়া প্রঃ জালিয়া পাড়া), কালাইয়ারহাট এলাকার মৃত অনীল সদার্রের ছেলে রাজু দাশ (৩৬)।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
No tags found for this post.
মন্তব্য করুন