নিজস্ব প্রতিবেদক
৭ জুন ২০২১, ৯:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৪৩ জন

লামায় কোয়ান্টামে নালার পাইপে পড়ে দুই ছাত্রের মৃত্যু

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবান লামায় সরই ইউপির কোয়ান্টাম কসমো স্কুলে মাঠে বৃষ্টির পানিতে খেলতে গিয়ে একটি পানি ভর্তি বিরাট পাইপে পরে দুই ছাত্রের করুন মৃত্যু হয়েছে। সোমবার( ০৭ জুন২১ইং) বেলা ১১টায় কোয়ান্টাম কসমো স্কুলে এই দুর্ঘটনা ঘটে।

মৃত্যু ছাত্র’রা হলেন, কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের আবাসিক ৬ষ্ট শ্রেণী পড়ুয়া মোহাম্মদ আব্দুল কাদের জিলানী (১২) এবং শ্রেয় মোস্তফিজ (১২)। এদের মধ্যে কাদের এর বাড়ি চাঁপাইনবাবঞ্জ ও শ্রেয় এর বাড়ি ঠাঁকুরগাও জেলায়।

সরই পুলিশ ফাঁড়ির পুলিশের উপ-পরিদর্শক আমিনুল ইসলাম ভূঁইয়া দুই ছাত্র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, স্কুল প্রাঙ্গণে বৃষ্টির পানিতে খেলতে গিয়ে খেলার এক ফাঁকে বাচ্চা দুইটি পানির স্রোতে বিরাট পাইপে ডুবে পুলু খালে চলে গেলে তাদের মৃত্যু হয়। পরে সহপাঠীরা বিদ্যালয় কর্তৃপক্ষকে খবর দিলে তারা দুইজনকে উদ্ধার করে পার্শ্ববর্তী লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

সরই এলাকার সচেতন এক ব্যক্তি বলেন, এত ছোট বাচ্চারা অতি ভারি বৃষ্টির সময় পানিতে খেলছে। তখন কোয়ান্টাম কর্তৃপক্ষের দায়িত্বরত লোকজন কোথায় ছিল? বাচ্চাদের বিষয়ে তাদের অবহেলা ও উদাসীনতা রয়েছে। তাদের দায়িত্বের অবহেলার কারণে এমন ঘটনা ঘটেছে।

এদিকে নিহত শ্রেয় মোস্তাফিজ এর আপন জ্যাঠা জাকির মোস্তাফিজ মিলু বলেন, শিশুর দায়িত্ব নিয়ে তারা অবহেলা করেছে, তাই আমাদের সন্তানকে হারিয়েছি। কিভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ছেলেটি স্কুল থেকে বের হয়ে এভাবে মারা গেল, আমরা এর জবাব চাই। অবহেলাকারীদের কঠোর বিচার চাই।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আলমগীর জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃত ২ ছাত্রের মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে ছাত্রদের মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে এবং এই বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!