নিজস্ব প্রতিবেদক
৪ জুন ২০২১, ১২:৩৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪৯ জন

লামায় করোনা আক্রান্ত নারীর মৃত্যু

Copy Link

নিজস্ব প্রতিবেদন : বান্দরবানের লামায় করোনা আক্রান্ত হয়ে আমেনা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা জানিয়েছেন, (বৃহস্পতিবার ৩ জুন২১ইং) রাত ২টায় চিকিৎসাধীন অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে করোনা ওয়ার্ডের আইসোলশনে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে তার লাশ নিজ বাড়িতে আনা হয়। তিনি রূপসীপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বৈক্ষমঝিরি এলাকার মৃত মোঃ বাবুল এর স্ত্রী। তিনি লামা উপজেলায় করোনায় প্রাণ হারানো প্রথম ব্যক্তি।

আমেনা বেগমের পরিবারের সূত্রে জানা যায়, গত ২৩ মে২১ইং শ্বাস কষ্ট নিয়ে আমেনা বেগমকে লামা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এখানে তার স্বাস্থ্যের অবনতি হলে তাকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কক্সবাজার হাসপাতালে গেলে ২৪ মে তার করোনা পরীক্ষা করা হলে তার করোনা পজিটিভ ধরা পড়ে। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ মহিউদ্দিন মাজেদ চৌধুরী বলেন, এই মহিলা লামা হাসপাতালে করোনা পরীক্ষা করেননি। কক্সবাজার গিয়ে তার করোনা ধরা পড়ে। করোনা পরিস্থিতি আমরা গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছি।

লামা উপজেলা নির্বাহী অফিসার মো. রেজা রশিদ বলেন, ওই নারী করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার বিষয়টি জানতে পেরেছি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে আলোচনা করে তার বসতবাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করা হবে। তিনি আরো বলেন, প্রতিদিনই করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে সর্ব সাধারণকে সচেতন করতে মাস্ক না পড়ার জন্য বাসস্টেশন, ঘাট এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!