নিজস্ব প্রতিবেদক
২৯ মে ২০২১, ৮:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৭২ জন

আওয়ামী লীগ সরকারের আমলে কৃষিক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে- পার্বত্য মন্ত্রী

Copy Link

পাহাড় কন্ঠ ডেস্ক নিউজঃ পার্বত্য এলাকায় কষিকাজ সহজীকরণ ও কৃষিকাজে সফলতা আনার লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলার কৃষকদের মাঝে কৃষিজ যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯ মে) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিট প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবানের বিভিন্ন এলাকার কৃষকদের মধ্যে এই কৃষিজ যন্ত্রপাতি বিতরণ করেন।

এইদিকে অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের পক্ষ থেকে বিভিন্ন কৃষি ও সমবায় সমিতির মধ্যে ৫০ লাখ টাকা ব্যয়ে ১৫টি পাওয়ার টিলার ও ৫টি ধানমাড়াই মেশিন বিতরণ করা হয়।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক হ্লা থোয়াইহ্রী মারর্মাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কৃষিজ যন্ত্রপাতি বিতরণকালে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বক্তব্যে বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে কৃষিক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশের মতো পার্বত্য এলাকায়ও কৃষির উন্নয়ন হচ্ছে এর ফলে কৃষকরা আগের চেয়ে বেশি উৎপাদন করতে সক্ষম হচ্ছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!