নিজস্ব প্রতিবেদক
২১ মে ২০২১, ১০:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৭৩ জন

লামা পৌরসভায় কুয়েত প্রবাসীর ঘরে স্ত্রী সন্তান সহ তিন লাশ উদ্ধার

Copy Link

নিজস্ব প্রতিবেদন :বান্দরবানের লামা পৌরসভার চাম্পাতলী গ্রামে কুয়েত প্রবাসী নুর মোহাম্মদ এর বসতঘরে স্ত্রী সন্তান সহ তিনটি লাশ উদ্ধার করেছে পুলিশ। লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রিজওয়ানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (২১ মে ) সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি স্বজনরা জানতে পারে। নিহতরা হচ্ছে নুর মোহাম্মদ এর স্ত্রী মাজেদা বেগম (৪০), তার সন্তান রাফি (১৩) ও নুরি (১০ মাস)। পুলিশ ও কুয়েত প্রবাসী নুর মোহাম্মদ এর ছোট ভাই আব্দুল খালেক জানায়, নুর মোহাম্মদ এর শয়নকক্ষে তার স্ত্রী ও ছোট সন্তান নুরি লাশ ও বড় মেয়ে রাফির লাশ তার রুমে পড়ে আছে৷

আব্দুল খালেক বলেন, সারাদিন কোন সাড়া শব্দ না পেয়ে ও ঘরের মূল ফটকের দরজা বন্ধ থাকায় সন্ধ্যা ৭টায় ঘরের পিছনের জানালা দিয়ে ঊঁকি দিলে নুর মোহাম্মদ এর রুমে তার স্ত্রী ও ছোট সন্তানের দেখতে পায়। বিষয়টি তারা লামা থানাকে অবহিত করে। পরে রাত ৮টা ১৫ মিনিটে লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার এর নেতৃত্বে লামা থানা পুলিশ ঘরের মূল ফটকের তালা ভেঙ্গে লাশ গুলো উদ্ধার করে।

ঘটনাস্থলে লামা উপজেলা চেয়ারম্যান, মোস্তফা জামাল নির্বাহী অফিসার রেজা রশিদ, পৌরসভা মেয়র জহিরুল ইসলাম, থানায় ইনচার্জ মো মিজানুর রহমান সহ শত শত লোকজন এই মর্মান্তিক ঘটনা দেখতে নুর মোহাম্মদ এর বাড়িতে ভীড় জমায়। সহকারী পুলিশ সুপার মোঃ রিজওয়ানুল ইসলাম বলেন, লাশের প্রাথমিক সুরতহাল করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ তিনটি বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!