Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

নাইক্ষ্যংছড়ি থানা’র পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক-২

Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের সদর ইউনিয়ন থেকে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করা হয়েছে।

বুধবার ১৯ মে রাতে সাড়ে ১১ টায় নাইক্ষ্যছড়ি থানা’র অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আলমগীর হোসেন এর দিক নির্দেশনায় থানা’র এস আই ফিরোজ উদ্দিন আহমদ এসআই মুহাম্মদ গোলাম মোস্তফা,এসআই মুফিজুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ধুংরী হেডম্যান পাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদককারবারি মো: ইউনুছ ও রুবেল থেকে ৯শ ৮০পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানাযায়, নাইক্ষ্যংছড়ি সীমান্ত মিয়ানমার থেকে আসা ইয়াবা পাচার করে বিভিন্ন এলাকা খুচরা ব্যাবসায়ীদের হাতে তুলে দেন এই ইয়াবা ব্যবসায়ীরা।

উদ্ধারকৃত ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আলমগীর হোসেন। তিনি বলেন,অামার থানা’র পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ মো:ইউনুছ ও রুবেল নামে দুই মাদককারবারিকে আটক করতে সক্ষম হয়েছে। ওই মাদককারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা রুজু করা হয়েছে।