নিজস্ব প্রতিবেদক
১৬ মে ২০২১, ৯:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৬১ জন

বাইশারীতে কৃষি ব্যাংকের দ্বিতীয় কর্মকর্তা সিরাজুল ইসলামের কর্মস্থলে মৃত্যু

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার বাইশারীতে বাংলাদেশ কৃষি ব্যাংক বাইশারী শাখার দ্বিতীয় কর্মকর্তা সিরাজুল ইসলাম (৫৯) নিজ কর্মস্থলে স্ট্রোক করে মৃত্যু বরন করেছেন। তার গ্রামের বাড়ি একই জেলার লামা উপজেলায় বলে জানা যায়।

রবিবার (১৬ মে) বিকাল সাড়ে ৫ টার সময় ব্যাংকের ভিতরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। বিষয়টি জানিয়েছেন ঐ ব্যাংকের ব্যাবস্থাপক জাহাংগীর আলম। তিনি বলেন ঐ সময় তিনি ব্যাংকের কাজে বাইশারী ইউনিয়নের চাক পাড়ায় অবস্থান করছিলেন । হঠাৎ ব্যাংকের অফিসার সুব্রত মোবাইল ফোন করে জানান ২ য় কর্মকর্তা সিরাজুল ইসলাম ব্যাংকের ভিতরেই স্ট্রোক করে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি তাৎক্ষণিকভাবে ব্যাংকে এসে বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে অবহিত করেন এবং স্থানীয় চেয়ারম্যান ও পুলিশকে অবহিত করেন।

ব্যাংক অফিসার সুব্রত জানান তিনি পার্শ্ববর্তী রুমে অবস্থান করছিলেন ঐ সময় কাজের ভুয়া গোলতাজ বেগম খাবার রান্না করতে এসে স্যারের অবস্থা দেখে আমাকে জানালে আমি সহ সিনিয়র অফিসার সুবির পাল স্থানীয় বাইশারী বাজারের ডাক্তারকে ব্যাংকে নিয়ে যায়। তখন ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।

মৃত্যুর খবরটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শত শত লোকজন তাকে এক নজর দেখতে ব্যাংকে ভীড় জমায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন বাইশারী তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক এনামুল হক ভুঁইয়া। তিনি জানান ব্যাংক কর্মকর্তাদের উপস্থিতিতে ঘটনাস্থলেই লাশ সুরতহাল করা হয়েছে।

তার ছেলে কক্সবাজার সদর হাসপাতালের একজন ডাক্তার জুনিয়র কনসালটেন্ট। তার জবানবন্দিতে জানা যায় তিনি দীর্ঘদিন স্বাস কষ্ট জনিত রোগে ভুগছিলেন। তার শরিরের মধ্যে কোন ধরনের আঘাতের চিহ্ন ও পাওয়া যায়নি। তাছাড়া পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় নাইক্ষংছড়ি থানার অফিসার ইনচার্জ বরাবর আবেদনের প্রেক্ষিতে ছেলে ডাক্তার নজরুল ইসলামের নিকট ৭টা ৩০ মিনিটের সময় লাশ হস্তান্তর করা হয়েছে। এছাড়াও ঘটনা স্থলে আসেন বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!