নিজস্ব প্রতিবেদন :প্রধানমন্ত্রীর বিশেষ উপহার বিতরণ,বান্দরবানের লামা সদর ইউনিয়নে স্বাস্থ্যবিধি মেনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (০৪ মে’) সকাল ১০টায় ২নং লামা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপির ৩’শ ৬০ পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে চাল-ডাল ও তৈল সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযুদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা কন্যা মি. ফাতেমা পারুল। এসময় উপস্থিত ছিলেন- সদর ইউপির চেয়ারম্যান মিন্টু কুমার সেন, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ, ইইউনিয়ন আ.লীগের সভাপতি মো. জহির প্রমুখ।
জানা যায়, করোনা ভাইরাস জনিত উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় লকডাউন জনিত কারণে ঘরবন্দি পরিবারের মাঝে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত ত্রাণসামগ্রী বান্দরবান জেলা পরিষদ বিতরণের উদ্যোগ নেয়। বিতরণের ধারাবাহিকতায় আজ সদর ইউপির ৩শ ৬০পরিবারের মাঝে ১০ কেজি চাল,১ কেজি ডাল ও ১ কেজি হারে তৈল বিতরণ করা হয়।
ত্রাণ-বিতরণের সত্যতা নিশ্চিত করে জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুল বলেন, লামা উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৩’হাজর ৬’শত দুঃস্থ, দরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী’র বিশেষ উপহার বিতরণ করা হবে। গত ১ মে থেকে আজিজনগর, ফাইতং, সরই ও গজালিয়া ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি ইউনিয়ন ও পৌরসভায় যথাযথ সময়ে বিতরণ করা হবে।
পরিশেষে তিনি সকলের কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া চেয়েছেন


