Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

লামায় ফাইতং উচ্চ বিদ্যালয় সহ ৮টি বিদ্যালয় বেঞ্চ সরবরাহ বিতরণ

ইসমাইলু করিমঃ
আপডেট : May 4, 2021
Link Copied!

নিজস্ব প্রতিবেদন :বান্দরবানে লামা উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়ে ২২১ জোড়া উন্নতমানের বেঞ্চ সরবরাহ করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মঙ্গলবার (০৪ মে২১ইং) বেলা ১২টায় এই বেঞ্চ গুলো স্ব স্ব স্কুলের প্রধান শিক্ষকের কাছে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন, লামা উপজেলা নির্বাহী অফিসার মো. রেজা রশীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন, প্রধান শিক্ষক হুমায়ন কবির, বিশ্ব নাথ দে, মো. রুহুল আমিন, মোহাম্মদ হোসাইন, মুফিজ উদ্দিন সহ প্রমূখ।

জানা যায়, লামা উপজেলা পরিষদের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ ও জাইকা’র সহায়তায় উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এই বেঞ্চ সরবরাহ করা হয়েছে।

বেঞ্চ সরবরাহকৃত বিদ্যালয় সমূহ হল, গজালিয়া উচ্চ বিদ্যালয়, চাম্বি উচ্চ বিদ্যালয়, ফাইতং উচ্চ বিদ্যালয়, ফাঁসিয়াখালী উচ্চ বিদ্যালয়, হারগাজা উচ্চ বিদ্যালয়, ইয়াংছা উচ্চ বিদ্যালয়, লাইনঝিরি মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা, হায়দারনাশী মোহাম্মদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা।