নিজস্ব প্রতিবেদক
৩ মে ২০২১, ৬:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৫২ জন

নাইক্ষ্যংছড়িতে ৬ রাউন্ড পিস্তলের গুলিসহ আটক: ১

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ নাইক্ষ্যংছড়ির ঘুমধুম থেকে ৬ রাউন্ড পিস্তলের গুলিসহ জহিরুল মামুন (২৯) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রবিবার (২ মে) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের পার্শ্ববর্তী উখিয়া – টেকনাফ সড়কের সংলগ্ন টিভি টাওয়ারের পার্শ্বের নাইক্ষ্যংছড়ি উপজেলার

আওতাধীন ইয়াহিয়া গার্ডেন এলাকায় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জহিরুল মামুন (২৯) আটক করা হয়।

থানা’র সেকেন্ড অফিসার নুরুল ইসলাম জানান, উপজেলার সীমান্ত ঘুমধুমের পার্শ্ববর্তী টেকনাফ-উখিয়া সড়কের টিভি টাওয়ার সংলগ্ন নাইক্ষ্যংছড়ি থানার আওতাধীন ইয়াহিয়া গার্ডেন এলাকার প্রবেশ মূখে পাকা রাস্তার উপর চেক পোষ্টে ডিউটি অবস্থায় টহল অবস্থায় সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানা’র চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ অালমগীর হোসেন এর দিক নির্দেশনায় এবং ঘুমঘুম পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত পুলিশ পরির্দশক মো,দেলোয়ার হোসেনের সার্বিক তত্বাবধায়নে এবং এসআই মুখলেছুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আনজুমান পাড়ার বাসীন্দা ছৈয়দ নুরের ছেলে জহিরুল মামুন(২৯) কে ৬ (ছয়) রাউন্ড তাজা গুলিসহ আটক করতে সক্ষম হয়।
৩ মে সোমবার দুপুরে উদ্ধারকৃত বিষয়টি সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলমগীর হোসন জানান, গোপন সংবাদে তাঁর নির্দেশনায় ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের টহল দল অভিযান চালিয়ে ঘুমধুম ইউনিয়নের ইয়াহিয়া গার্ডেন এলাকা থেকে জহিরুল মামুন নামে এক ব্যাক্তির থেকে ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধারসহ আটক করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, আটককৃত জহিরুল মামুন কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আনজুমান পাড়ার পূর্ব ফারিরবিল এলাকার ছৈয়দ নুরের পুত্র। অবৈধ অস্ত্রের গুলি রাখার অভিযোগে তার বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় অস্ত্র মামলায় রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!