Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবান সদরে নিজ উদ্যেগে ড্রেনে ময়লা আবর্জনা পরিষ্কার করছেন পৌর প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর

ইসমাইলু করিম
আপডেট : May 3, 2021
Link Copied!

নিজস্ব প্রতিবেদন :ভোটের সময় বলেছিলেন- ‘আমাকে জয়ী করলে আপনাদের সেবায় সর্বদায় নিয়োজিত থাকবো। আপনাদের দু:খ কষ্টকে নিজের মনে করে ওয়ার্ডবাসীর সেবা করে যাবো।’

জনগণের দেয়া সেই ওয়াদা রক্ষা করে যাচ্ছেন বান্দরবান পৌরসভার প্যানেল মেয়র ও ৬নং ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ দাশ শেখর।

বান্দরবান পৌরসভার ৬নং ওয়ার্ড বনরুপা এলাকায় অনেক দিনের আবর্জনাভর্তিতে ড্রেনের ময়লা পানি নিষ্কাশন বন্ধ হয়ে রয়েছে। শনিবার সকালে ওয়ার্ডবাসীর এমন দুর্দশার কথা চিন্তা করে নিজ অর্থায়নে স্থানীয়দের নিয়ে ড্রেন পরিষ্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেন বান্দরবান পৌরসভার প্যানেল মেয়র ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর সৌরভ দাশ শেখর।

স্থানীয় সূত্র জানায়, বান্দরবান পৌরসভা ৬নং ওয়ার্ড বনরুপা এলাকার ড্রেন আবর্জনায় ভর্তি থাকায় পানি বের হতে না পারায় দুর্ভোগে পড়েন এলাকাবাসী। আবর্জনার কারণে দুর্গন্ধ, মশা-মাছির কামড়ে অতিষ্ঠ হয়ে পড়েন স্থানীয়রা।

বান্দরবান পৌরসভার প্যানেল মেয়র ৬নং ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ দাশ শেখর বলেন, স্থানীয়দের নিয়ে ড্রেনের আবর্জনা অপসারণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছি। তবে স্থায়ীভাবে এই আবর্জনা অপসারণ করতে এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি।