নিজস্ব প্রতিবেদক
২১ এপ্রিল ২০২১, ১:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৮৪ জন

মুক্তিপণ না পেয়ে খুন, ২৫ দিন পর লামায় মাটির নিচ থেকে লাশ উদ্ধার

Copy Link

নিজস্ব প্রতিবেদনবেড়াতে যাওয়ার কথা বলে কুমিল্লা থেকে বান্দরবানের লামা উপজেলায় এনে জিম্মি করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে এক হাফেজকে নৃশংসভাবে খুনের ঘটনা ঘটেছে। এদিকে হত্যার ঘটনা লুকাতে মাটি চাপা দেয়া হয় লাশ, ২৫ দিন পর মাটির নিচ থেকে নিহত হাফেজ মোঃ অলি উল্লাহ স্বাধীনের লাশ উদ্ধার করে লামা থানা পুলিশ।

নৃশংস এই ঘটনা ঘটে বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শিং ঝিরি এলাকায়। এই ঘটনায় লামা থানা পুলিশ মঙ্গলবার দুপুরে লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বেত ঝিরি হতে হত্যাকান্ডের সাথে জড়িত মুল দুই আসামী ফয়েজ আহমদ (৩৮) ও মোঃ আরিফুল ইসলাম (১৭) কে আটক করে।

আজ বুধবার (২১ এপ্রিল)রাত ২টায় আসামীদের দেয়া তথ্য মতে অভিযান চালিয়ে খুনের ২৫ দিন পরে মাটির নিচ থেকে নিহত হাফেজ স্বাধীনের লাশ উদ্ধার করে লামা থানা।

নৃশংসভাবে খুন হওয়া হাফেজ মোঃ অলি উল্লাহ স্বাধীন (১৭) কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ফতেহাবাদ ইউনিয়নের বিষুপুর গ্রামের মোঃ মোবারক হোসেন ও লুৎফা বেগমের ছেলে। খুনের ঘটনায় আটক দুই আসামী হল, কুমিল্লা জেলার বুড়িচং থানার খারাতাইয়া গ্রামের আব্দুল মালেক এর ছেলে মোঃ ফয়েজ আহমদ (৩৮) ও নিহতের আপন ফুফাতো ভাই কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ফতেহাবাদ ইউনিয়নের বিষুপুর গ্রামের মৃত মোঃ আব্দুল গণি খাঁ এর ছেলে মোঃ আরিফুল ইসলাম (১৭)।

নিহতের বড় ভাই রিয়াজ উদ্দিন সোহেল (২৪) বলেন, গত ২২ মার্চ ২০২১ইং ছোট ভাই হাফেজ স্বাধীন তার ফুফাতো ভাই মোঃ আরিফুল ইসলাম এর সাথে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হয়। কয়েকদিন যাবৎ ছোট ভাইয়ের কোন খোঁজ খবর না পেয়ে আমরা গত ২৪ মার্চ ২০২১ইং কুমিল্লার বুড়িচং থানায় হারানোর জিডি করে। জিডির সূত্র ধরে তার মোবাইল নাম্বার ট্রেকিং করে মঙ্গলবার লামা থানায় আসি। আমাদের দেয়া তথ্য মতে অভিযান চালিয়ে মঙ্গলবার দুপুরে লামা থানা পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত আসামী ফয়েজ আহমদ ও আরিফুল ইসলামকে সন্দেহভাজন হিসাবে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বেত ঝিরি ফয়েজ আহমদের শশুড় বাড়ি থেকে তাদের আটক করে। ফয়েজ আহমদ বেত ঝিরি এলাকার ইউনুচ মোল্লার মেয়ের জামাই।

তাদের আটকের পর জিজ্ঞাসাবাদ করলে চাঞ্চল্যকর তথ্য পায় পুলিশ। আসামীদের দেয়া তথ্য মতে মঙ্গলবার দিবাগত রাত ১২টায় অভিযানে বের হয় লামা থানা। রাত ১টায় আসামী ও নিহতের দুইভাইকে সাথে নিয়ে খুনের ঘটনাস্থলে পৌঁছায় লামা থানা পুলিশ। আসামীদের দেখানো স্থান রূপসীপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শিং ঝিরিস্থ পাহাড়ের উপরে রাত ১টা থেকে ৩টা পর্যন্ত মাটি খুঁড়ে নিহত হাফেজ স্বাধীন এর লাশ উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান। তার সাথে অভিযানে অংশ নেন লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার আসিফ মাহমুদ, থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আলমগীর, পুলিশের উপ-পরিদর্শক মোঃ রাশেদ, আশ্রাফুল ইসলাম, ত্রিদীপ বড়ুয়া, মোঃ ফরিদ, রূপসীপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার আবু তাহের সহ লামা থানা পুলিশের অন্যান্য অফিসার ও পুলিশ সদস্যরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আসামীদের দেয়া তথ্য মতে ও তাদের দেখানো স্থানে মাটি খুঁড়ে আমরা নিহত হাফেজ স্বাধীন এর লাশ উদ্ধার করতে সক্ষম হই। লাশটি যে হাফেজ মোঃ অলি উল্লাহ স্বাধীনের তা তার বড় দুই ভাই রিয়াজ উদ্দিন সোহেল ও মোঃ জিলানী বাবু নিশ্চিত করেছে। ময়নাতদন্ত শেষে লাশ নিহতের পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হবে। দীর্ঘদিন হওয়ায় লাশ অনেকাংশ পঁচে গলে গেছে৷

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!