নিজস্ব প্রতিবেদক
১৩ এপ্রিল ২০২১, ৭:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৯৭ জন

বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসা সেবায় চালু হলো অক্সিজেন প্ল‍্যান্ট

Copy Link

বান্দরবান করোনায় আক্রান্ত সংকটাপন্ন রোগীদের সার্র্বক্ষণিক অক্সিজেন প্রদানের লক্ষ্যে সদর হাসপাতালে চালু করা হয়েছে অক্সিজেন প্ল‍্যান্ট

মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে সদর হাসপাতাল চত্বরে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক প্রায় ৩ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই অক্সিজেন প্ল‍্যান্টের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,বান্দরবান সদর হাসপাতালে সেন্টাল অক্সিজেন প্লান্ট এর উদ্বোধন এর মাধ্যমে এক নতুন দিগন্তের উন্মোচিত হলো,যখন দেশে জুড়ে অক্সিজেন সংকট চলছে ঠিক সেই মুহূর্তে বান্দরবান সদর হাসপাতালের এই অক্সিজেন প্ল‍্যান্ট। করোনায় আক্রান্ত সংকটাপন্ন রোগীদের চিকিৎসা সেবায় সহায়ক হবে। সরকার পার্বত্য চট্টগ্রামের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে বিশেষ নজর দিচ্ছে। এ লক্ষ‍্যে উপজেলার হাসপাতাল গুলোর উন্নয়নের পাশাপাশি গ্রামীণ চিকিৎসা ব্যবস্থায়ও আধুনিকায়ন করা হচ্ছে।

সিভিল সার্জন ডা. অংশৈপ্রু মারমা জানান, ৬ হাজার লিটার ক্ষমতা সম্পন্ন এই প্ল্যান্ট থেকে সদর হাসপাতালের ১১২টি বেডে পাইপ লাইনের মাধ্যমে অক্সিজেন সরবরাহ দেওয়া হয়েছে। এর ফলে এখন থেকে করোনা রোগীর পাশাপাশি অন্যান্য রোগী আর অক্সিজেন সংকটে ভুগবে না।

সেন্টাল অক্সিজেন প্লান্ট এর উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা,জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার মো.রেজা সরোয়ার,পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর,সিভিল সার্জন ডা.অংসুই প্রু মারমা,সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.নয়ন কান্তি দাশ,স্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর বান্দরবানের নির্বাহী প্রকৌশলী সরকার মোহাম্মদ দেলোয়ার হোসেন,সহকারী প্রকৌশলী মো.মোরশেদুল আলম,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহিদুল ইসলাম চৌধুরীসহ সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক এবং বিভিন্ন সরকারি বেসকারি প্রতিষ্টানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!