Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবান প্রথমবার ইভিএমে ভোট আওয়ামী লীগ প্রার্থী ইসলাম বেবী মেয়র নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট : February 14, 2021
Link Copied!

বান্দরবান পার্বত্য জেলা  চতুর্থ ধাপে পৌরসভা নির্বাচনে প্রথমবারের মত ইভিএম এ ভোটারদের বিপুৃল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে  স্বর্তপুর্ত ভোট গ্রহণ শেষ হয়।

১৪ ফেব্রুয়ারী (রবিবার) সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গ্রহন,চলে বিকাল ৪টা পর্যন্ত। পৌর এলাকার ৯টি ওয়ার্ড প্রাপ্ত ফলাফল অনুসারে ৯৫৬১ ভোটে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ ইসলাম বেবী বেসরকারী ভাবে ২য় বার মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপির প্রার্থী মোহাম্মদ জাবেদ রেজা পেয়েছেন ৪৫৩৩ ভোট।

পৌরসভার ১৩টি ভোটকেন্দ্রে  পুরুষের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশি দেখা যায়।কোন ধরনের অভিযোগও সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় পৌরসভা  নির্বাচন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,এবারের পৌর নির্বাচনে  মেয়র পদে ৫ জন,কাউন্সিলর পদে ২৯ জন,মহিলা কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছে।জেলার ৯টি ওয়ার্ডে ১৩টি কেন্দ্রে ৮১টি বুথে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

সকাল থেকে পৌরসভার ভোট কেন্দ্র গুলো পরিদর্শন করে দেখা যায়,শুরুর দিকে ভোটারের উপস্থিত কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ,বিজিবি,র‌্যাবও আনসার বাহিনী।