নিজস্ব প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি ২০২১, ৮:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৮৯ জন

দূর্যোগ মোকাবেলায় বিশ্বে বাংলাদেশ রোল মডেল,নাইক্ষ্যংছড়িতে সচিব আতিকুল হক

Copy Link

নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশপারী সরকারী প্রাথমিক বিদ্যালয় পূর্ণঃনির্মাণ ও সংষ্কার কাজ এবং বহুমূখী বির্পযয় কেন্দ্র হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সেভ দ্যা চিলড্রেন ইন্টারন্যাশনাল’র অর্থায়নে এবং ইউএসএআইডি’র বাস্তবায়নে প্রাথমিক বিদ্যালয় ও বহুমূখী বির্পযয় কেন্দ্র হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সিনিয়র সচিব আতিকুল হক বলেন, বাংলাদেশে দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ও ব্যবস্থাপনা অধিদপ্তর যে কাজগুলো করে সব কয়টা কাজই মূলত জনপ্রতিনিধির মাধ্যমে করে।

তিনি, দৃষ্টিনন্দন এই স্থাপনাতে মুগ্ধ হয়ে বলেন, আজকের এই পরিবেশ দেখে ভালো লেগেছে। বান্দরবানের এই প্রত্যন্ত এলাকায় এই স্কুলটি অবশ্যই একটি দৃষ্টিনন্দন স্কুল হিসেবে পরিগণিত হবে।” তিনি আরো বলেন, দূর্যোগ আমাদের দেশের নিত্যসঙ্গী। কখনো খরা, কখনো বন্যা, কখনো ঘূর্ণিঝড় বা আইলা। প্রাকৃতিক এসব দূর্যোগ চাইলেও কখনো ঠেকিয়ে রাখা সম্ভব না। তাই মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্য ও উদ্দেশ্য হলো কীভাবে দূর্যোগ মোকাবেলা করা যায়। বর্তমানে দূর্যোগ মোকাবেলায় আমরা রোল মডেল। বিশ্বের বিভিন্ন দেশ এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতও আমাদের অনুসরণ করে দূর্যোগ মোকাবেলার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর লক্ষ্য হচ্ছে, দূর্যোগ হবে তবে দূর্যোগজনিত ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা এবং মৃত্যুহার শূন্যের কোটায় নামিয়ে আনা। তিনি কান্ট্রি ডিরেক্টর অব সেভ দ্য চিলড্রেন- কে এমন আরো প্রকল্প হাতে নেওয়ার অনুরোধ করেন।

সেভ দ্যা চিলড্রেনের ম্যানেজার মোঃ কামরুজ্জামান এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সেভ দ্যা চিলড্রেনের কান্ট্রিডাইরেক্টার উনু মেনন,উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহ,বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃশফিউল আলম, সেভ দ্যা চিলড্রেনের কক্সবাজারের ম্যানিজিং ডাইরেক্টর মাহিন নেওয়াজ চৌধুরী। এর আগে তিনি ফিতা কেটে স্কুলটির শুভ উদ্বোধন ও পরিদর্শন শেষে স্কুলের পাশে ফলজ গাছের চারা রোপন করেন।

অনুষ্ঠান শেষে উপজেলাবাসীর পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহ। এছাড়াও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কিউ ই দিলদার আহাম্মদ সিনিয়র ম্যানেজার এম পি সি এস, সেভ দ্যা চিলড্রেন, মন্ত্রীর প্রতিনিধি খইরুল বশর,সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন,ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ,উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আকতারুল আলম,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ জয়নাল আবেদীন টুক্কু, মুক্তিযোদ্ধা রাজা মিয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছৈয়দ আলম,প্রধান শিক্ষক নুরুল কবির প্রমুখ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!