নিজস্ব প্রতিবেদক
২৫ জানুয়ারি ২০২১, ৪:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৫৫ জন

নাইক্ষ্যংছড়িতে বালুবাহী ট্রাকে মিললো অস্ত্র,আটক ৩

Copy Link

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীতে বিজিবির অভিযানে বালুবাহী ট্রাকে মিললো একটি দেশীয় তৈরী অস্ত্র। একই সাথে ৩ ব্যক্তিকে আটক করা হয়েছে।

রবিবার (২৪ জানুয়ারী) নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির জোয়ানরা গভীর রাতে বাইশারী থেকে অস্ত্রসহ তাদের আটক করতে সক্ষম হন। এসময় বালুবাহী ট্রাক (চট্টমেট্টো- ১১-৬৩৬৫) জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিরা হলো- লামা উপজেলার বাসিন্দা ট্রাক চালক মোঃ ইউনুছ আলী (২১), হেলপার রতন মিয়া (২১) ও কক্সবাজারের খুটাখালীর বাসিন্দা বালুর মালিক হেলাল উদ্দিন (৩০)।

বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, ১১ বিজিবির একটি বিশেষ টিম রবিবার গভীর রাতে বাইশারী বাজার থেকে কক্সবাজারগামী বালুবাহী ট্রাকটি সন্দেহজনক ভাবে সংকেত দিলে ট্রাকটি থামানোর পর তল্লাশী চালিয়ে বালুর ভিতরে লুকানো অবস্থায় ১টি দেশীয় তৈরী এলজি বন্দুক উদ্ধার করা হয়। পরে ট্রাকটির চালক, হেলপার ও বালুর মালিককে আটক করা হয়। নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল শাহ আবদুল আজিজ আহমেদ সত্যতা নিশ্চিত করে বলেন- সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে অস্ত্র পাচার, অবৈধ কাঠ পাচার ও পরিবহন, অন্যান্য যে কোন ধরনের অবৈধ পণ্য সামগ্রী পাচার এবং এই এলাকায় যে কোন সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে। আটক আসামী ও উদ্ধারকৃত অবৈধ অস্ত্র নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!