Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

মুজিববর্ষে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সেনাবাহিনীর শীত বস্ত্র প্রদান

নিজস্ব প্রতিনিধি
আপডেট : January 10, 2021
Link Copied!

রবিবার (১০ জানুয়ারি) বান্দরবানের দূর্গম পাহাড়ী এলাকায় মুজিববর্ষে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শীত বস্ত্র প্রদান করেছে বান্দরবান সেনা জোন। বান্দরবান পার্বত্য জেলার বাঘমারায় দূর্গম পাহাড়ী এলাকা হতে আগত প্রায় ১০০ জন অসহায় গরীব দুস্থদের মাঝে এ সকল শীত বস্ত্র প্রদান করা হয়।

বান্দরবান সেনা জোনের উদ্যোগে বাঘমারা আর্মি ক্যাম্প কর্তৃক শীতার্তদের মাঝে এসকল শীতবস্ত্র প্রদান করেন। এসময় শীতবস্ত্র গ্রহণ করতে আসা, অসহায় গরীব দুস্থ ব্যক্তিগণসহ স্থানীয় জনসাধারণ শীতার্তদের শীত লাঘব করতে সেনাবাহিনীর এই উদ্যোগের প্রশংসা করেন।

পার্বত্য অঞ্চলে সেনাবাহিনী অপারেশন উত্তরণ পরিচালনার মাধ্যমে পাহাড়ে শান্তি শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এর পাশাপাশি পাহাড়ী এলাকায় বসবাসরত গরীব অসহায়দের মাঝে প্রতিনিয়তই বিভিন্ন সেবা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় মুজিববর্ষে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজ অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র প্রদান করেছে বান্দরবান সেনা জোন।