Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবান সদরে ট্রাক দুর্ঘটনায় নিহত একজন আহত তিনজন

পাহাড় কন্ঠ ডেস্ক:
আপডেট : January 3, 2021
Link Copied!

বান্দরবান সদরে আমতলী (লালব্রীজ) এলাকায়   সড়ক দুর্ঘটনায় এক মহিলা নিহত এবং আহত হয়েছে তিনজন। নিহতের নাম নাজমা বেগম (৫৫)। তিনি বান্দরবান পৌর এলাকার ৯নং ওয়ার্ডের বাসিন্দা।  সময় ট্রাকের ড্রাইভার লিয়াকত আলী (৫৮) ও আরো দুই পথচারী আহত হলেও তাদের নাম জানা সম্ভব হয়নি।

পুলিশ সূত্রে জানা যায়,রবিবার(৩-জানুয়ারি)  চট্টগ্রাম থেকে আসা একটি ট্রাক উল্টে গিয়ে পথচারী একজন মহিলাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মৃত্য বরণ করেন।

ফায়ার সার্ভিস কর্মীও স্থানীয়রা নিহত  নাজমা ও আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা নাজমাকে মৃত ঘোষনা করে।ঘটনার পর অবস্থার অবনতি হলে ট্রাক ড্রাইভার কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ফেরেন  করে।

বান্দরবান সদর থানার ওসি শহীদুল ইসলাম জানান,আজ বিকালে একটি ময়দাবাহী একটি ট্রাক সদরে আমতলী পাড়ায় পথচারী কে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়, ঘটনার পর পর হতাহতদের উদ্ধার করা হয়।