নিজস্ব প্রতিবেদক
২৮ ডিসেম্বর ২০২০, ৬:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২৫ জন

আলোকিত লামা গ্রুপের সেরা ছবিয়াল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান

Copy Link

বান্দরবান লামায় তরুণ মেধাবী ফটেগ্রাফারদের মধ্য থেকে প্রতিভা অন্বেষণের লক্ষ্যে শীর্ষক “সেরা ছবিয়াল প্রতিযোগিতা-২০ ইং” আয়োজন করে বান্দরবান লামা উপজেলার জনপ্রিয় ফেসবুক গ্রুপ আলোকিত লামা। এই উপলক্ষে সোমবার (২৮ ডিসেম্বর’২০) বিকাল ৩টায় লামা বাজারস্থ কুটুমবাড়ি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও লোগো প্রিন্ট মগ প্রদান করেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা জামাল।

এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর নবনির্বাচিত সদস্য, বীর মুক্তিযোদ্ধা জনাব মো. শেখ মাহবুবুর রহমান, বীর মুক্তিযুদ্ধা কন্যা মি. নারীনেত্রী ফাতেমা পারুল, পৌর মেয়র মো. জহিরুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর, দৈনিক ইত্তেফাকের মো. কামাল উদ্দিন, সাংবাদিক ফোরামের সভাপতি মো. ইউসুফ মজুমদার, রিপোটার্স ক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কিরানী দাশ প্রমুখ। এ সময় আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন।

জানা যায়, সেরা ছবিয়াল প্রতিযোগিতায় প্রায় পাঁচশতাধিক ছবি জমা পড়ে। এর মধ্য থেকে ১০টি ছবি চূড়ান্ত মনোনয়ন পায়। তার মধ্য ৩জনকে সেরা ও ৭জনকে বিশেষ পুরস্কার পুরস্কৃত করে আলোকিত লামা কর্তৃপক্ষ। প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে অভিষেক বড়ুয়ার মাতামুহুরি নদীর মোহনা ছবি। দ্বিতীয় শহীদুল্লাহ কায়সারের তুলা মেরিঞ্জা ভ্যালি ও তৃতীয় স্থান লাভ করেন সুখিয়া ভ্যালির মনোরম দৃশ্য ধারণ করা আমির আজিজের তুলা ছবি। এছাড়া মো. তাজওয়ার হোসাইন, মো. জাহেদুল আনোয়ার, নূংহ্লা, মো. জুয়েল বিন মুস্তাফিজ, মো. সালাউদ্দিন শান্ত, নিবারন বড়ুয়া ও মো. ইয়াসিন আরফাত শান্ত’র একটি করে ছবি বিশেষ পুরস্কারের জন্য মনোনীত হয়।

এবিষয়ে আলোকিত লামা গ্রুপের মূল এডমিন এম. মিজানুর রহমান বলেন, কোনো বিষয়কে মানুষের মাঝে তোলে ধরার শক্তিশালী মাধ্যম ফটোগ্রাফি। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তরুণ ফটোগ্রাফাররা লামা উপজেলার নান্দনিক সৌন্দর্য যেভাবে তুলে নিয়ে এসেছেন তা সত্যিই প্রশংসনীয়। তাদের এ মেধা ও মননকে যথাযথ মূল্যায়নে এবং লামাকে পর্যটনের আকর্ষক নগরী হিসেবে তুলে ধরতে আলোকিত লামা’র এ আয়োজন অবশ্যই ধন্যবাদ পাওয়ার দাবি রাখে।

এদিকে বান্দরবান জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় লামা উপজেলার চেয়ারম্যান মো. মোস্তফা জামালকে সম্মাননা স্মারক প্রদান করা হয়, একই সাথে নবনির্বাচিত জেলা পরিষদের সদস্যা বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, পু. নির্বাচিত সদস্য ফাতেমা পারুল ও দক্ষ ও সফলতার সহিত পৌর মেয়রের দায়িত্ব পালন করায় মো. জহিরুল ইসলামকে আলোকিত নামা গ্রুপের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!