নিজস্ব প্রতিবেদক
২৭ ডিসেম্বর ২০২০, ৫:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২২ জন

বান্দরবান বিএনসিসি কর্ণফুলী রেজিমেন্টের স্বেচ্ছাসেবা সপ্তাহ ক্যাম্পিং এর উদ্বোধন

Copy Link

বান্দরবান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)কর্ণফুলী রেজিমেন্টের উদ্যোগে বান্দরবানে স্বেচ্ছাসেবা সপ্তাহ ক্যাম্পিং ২০এর উদ্বোধন করা হয়েছে।

রোববার(২৭ ডিসেম্বর)সকালে বান্দরবান সেনানিবাস এলাকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনসিসি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো.নাহিদুল ইসলাম খাঁন (বিএসপি, এনডিসি,পিএসসি)।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বান্দরবান ৬৯পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মো.শাহিদুল এমরান(এএফডব্লিউসি, পিএসসি)কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লে.কর্ণেল মো:সফিকুর রহমান,জি,আর্টিলারি।

এছাড়া ও কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট এ্যাডজুটেন্ট মেজর মো:শরীফুজ্জামানসহ বিএনসিসি অফিসার,পিইউও,সামরিক ও বেসামরিক প্রশিক্ষক এবং বিএনসিসি ক্যাডেটরা অনুষ্ঠানে অংশ নেন।

এসময় বিএনসিসির কর্ণফুলী রেজিমেন্টের ১৫ বিএনসিসি ব্যাটালিয়নের উদ্যোগে  বান্দরবান সেনানিবাস এলাকায় প্রথমে বেলুন উড়িয়ে ও স্বাগত বক্তব্য প্রদান করে অনুষ্ঠানের শুভসূচনা করেন বিএনসিসি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো.নাহিদুল ইসলাম খাঁন (বিএসপি, এনডিসি, পিএসসি)।

এসময় বিএনসিসি ক্যাডেটদের নেতৃত্বে সেনানিবাস এলাকা থেকে কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধমূলক একটি গণসচেতনতামূলক র‌্যালী বের হয়। র‌্যালীটি শুরু হয়ে বান্দরবানের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট স্কুল এন্ড কলেজে প্রাঙ্গণে এসে শেষ হয়। এসময় সড়কের পথচারীদের বিভিন্ন সচেতনমুলক লিফলেট ও মাস্ক বিতরণ করেন বিএনসিসি ক্যাডেটরা।

র‌্যালী ও মাস্ক বিতরণ কার্যক্রম শেষে কালেক্টরেট স্কুল কলেজ সংলগ্ন এলাকায় মশক প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে মশক নিধনে ঔষধ ছিটানো হয়।

এরপর সেনানিবাস এলাকায় বিএনসিসি’র মহাপরিচালক এলাকার দুস্থ ও অসহায় অর্ধশতাধিক পবিবারের মাঝে শীতবস্ত্র বিতরন করেন। এসময় বান্দরবানের বিভিন্ন দুস্থ ও অসহায় পরিবারের সদস্যরা উপস্থিত হয়ে শীতবস্ত্র গ্রহণ করেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!