নিজস্ব প্রতিবেদক
২১ ডিসেম্বর ২০২০, ৪:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৫৪ জন

লামা পৌর নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করে

Copy Link

ইসমাইলুল করিম লামা (বান্দরবান):বান্দরবান লামা পৌর নির্বাচনে উৎসবমুখর পরিবেশে শেষ দিনে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

রোববার (২০ ডিসেম্বর) সকাল থেকে প্রার্থীরা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র গ্রহণ করেন বান্দরবান জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.আলমগীর হোসেন।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারী লামা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই ২২ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর।

রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম জানান, এই পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মো.জহিরুল ইসলাম, বিএনপি-সমর্থিত প্রার্থী মো. শাহীন, জাতীয়পার্টি প্রার্থী এটিএম শহীদুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এছাড়াও মোট ৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৬ জন। এর মধ্যে এক নম্বর ওয়ার্ডে ৩ জন, দুই নম্বর ওয়ার্ডে ১ জন, তিন নম্বর ওয়ার্ডে ৩ জন, চার নম্বর ওয়ার্ডে ১ জন, পাঁচ নম্বর ওয়ার্ডে ৪ জন, ছয় নম্বর ওয়ার্ডে ৩ জন, সাত নম্বর ওয়ার্ডে ২ জন, আট নম্বর ওয়ার্ডে ৫ জন এবং নয় নম্বর ওয়ার্ডে ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর ৩টি সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে এক নম্বর ওয়ার্ডে ৩ জন, দুই নম্বর ওয়ার্ডে ২ জন ও তিন নম্বর ওয়ার্ডে ৪ জন রয়েছেন।

এদিকে ২নং ওয়ার্ডে একক প্রার্থী হওয়ায় মোহাম্মদ হোসেন বাদশা ও ৪নং ওয়ার্ডে একক প্রার্থী হিসাবে মোঃ রফিক বিনা প্রতিদ্বন্দিতায় জয়লাভ করেছে। লামা পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৬১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৬ হাজার ৬২৩ জন এবং মহিলা ভোটার ৫ হাজার ৯৮৭ জন। এই পৌরসভায় মোট ৯টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!