Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের উদ্বোধন

babul khan
আপডেট : December 15, 2020
Link Copied!

নিজস্ব প্রতিনিধি:বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চত্বরে  পরিষদের অর্থায়নে জেলার একমাত্র  দৃষ্টিনন্দন কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং এম,পি।

মঙ্গলবার(১৫ফেব্রুয়ারি)বান্দরবান জেলা পরিষদ চত্বরে ১ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ এর করেন মন্ত্রী।  উদ্বোধনের পর আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন,ইতিহাস বিকৃতকারীদের শাস্তির আওতায় আনতে হবে। যারা ইতিহাস বিকৃতির সাথে জড়িত,যারা অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধার সনদ প্রদান করেছে তারা ইতিহাসের সাথে প্রতারণা করেছে।তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।

জেলা পরিষদের চেয়ারম্যান কাযশৈহ্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেরিন আখতার, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউসার, সিভিল সার্জন ডা. অংসৈ প্রু প্রমখ।