নিজস্ব প্রতিবেদক
১১ ডিসেম্বর ২০২০, ৬:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২০ জন

লামায় মহিলা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সমাবেশ

Copy Link

ইসমাইলুল করিম লামা(বান্দরবান):কুষ্টিয়ায় বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বান্দরবান জেলা লামা উপজেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি, সাম্প্রদায়িক, উগ্র মৌলবাদী গোষ্ঠী কর্তৃক কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভেঙ্গে ফেলা হয়েছে তার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার(১১ ডিসেম্বর)বিকাল ০৪ টায় লামা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও বান্দরবান জেলা পরিষদের সদস্য,ফাতেমা পারুল এর নেতৃত্বে জেলা পরিষদ গেষ্ট হাউস এর সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে লামা উপজেলা পরিষদ চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা পরিষদের সদস্য ও মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, বান্দরবান জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভানেত্রী ফাতেমা পারুল, লামা উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মিল্কী রানী দাশ,২নং ওয়ার্ডের কাউন্সিলার হোসেন বাদসা,৪নং ওয়ার্ডের কাউন্সিলার রফিকুল ইসলাম, ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিল কাউন্সিলার জাহানারা বেগম, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্যামলী বিশ্বাস, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন সহ মহিলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বান্দরবান জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুল বলেন,কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মানাধীন ভাস্কর্য ভাংচুর করে রাষ্ট্রের মূল কাঠামোয় আঘাত করেছে। স্বাধীনতার মাসে এই মৌলবাদীরা আবারও ষড়যন্ত্র শুরু করেছে। ভুল ফতোয়া দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে উস্কানি দিচ্ছে।বাংলাদেশ নামক রাষ্ট্রের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি পাঁয়তারা করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!