নিজস্ব প্রতিবেদক
৬ ডিসেম্বর ২০২০, ৮:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৭৬ জন

লামার ফাঁসিখালী ডাম্পার গাড়ি চাপায় এক কিশোর নিহত

Copy Link

ইসমাইলুল করিম লামা (বান্দরবান):বান্দরবানের লামা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের সময় বালুর ডাম্পার গাড়ির চাপায় পড়ে জয়নাল আবেদীন (১৭) নামে এক কিশোর মারা গেছে। নিহত কিশোর জয়নাল আবেদীন উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের রইঙ্গারঝিরি এলাকার খলিলুর রহমানের ছেলে। রোববার (০৬ ডিসেম্বর ২০২০ইং) সকাল ৯টায় এই ঘটনা ঘটে।

প্রত্যেক্ষদর্শী একজন বলেন, ডাম্পার গাড়িটি খুটাখালী ছড়া থেকে জনৈক এমরানের ব্রিকফিল্ডের জন্য বালুর নিতে আসছিল। কিশোর জয়নাল আবেদীন ডাম্পার গাড়ির পিছনে ছিল। ড্রাইভার খেয়াল না করে গাড়িটি পিছনে নিতে গেলে ছেলেটি চাপা পড়ে। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হলে, স্বজনরা লাশটি বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। এদিকে ঘটনার পরপরই পার্শ্ববর্তী কাগজীখোলা পুলিশ ফাঁড়ির আইসি সঙ্গীয় সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।

নাম প্রকাশ না করা সত্ত্বে এক প্রত্যেক্ষদর্শী বলেন, কিশোর ছেলেটি গাড়ির নিচে চাপা পড়ার বিষয়টি জেনেও তার মৃত্যু নিশ্চিত করতে ড্রাইভার গাড়ি পিছনে আনা বন্ধ করেনি এবং গাড়ির লোকজন ছেলেটিকে হাসপাতালে নিতে গড়িমসি করেছে।

বালু বাহী ডাম্পার গাড়ির চাপায় পড়ে কিশোর নিহতের বিষয়টি নিশ্চিত করে ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার বলেন, ইউনিয়নের কমপক্ষে ৪০টি স্পট হতে বালু উত্তোলন ও পাচার চলছে।

এই বিষয়ে কথা হয় লামা সার্কেলের (লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি) সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রিজওয়ানুল ইসলামের সাথে। তিনি বলেন, বিষয়টি আমি দেখছি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!