নিজস্ব প্রতিবেদক
৬ ডিসেম্বর ২০২০, ৫:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৮৫ জন

নাইক্ষ্যংছড়িতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

Copy Link

জাহাঙ্গীর আলম কাজল:পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, উন্নত বাংলাদেশ গড়ার জন্য যে লক্ষ্য নিয়ে আমাদের সরকার এগিয়ে যাচ্ছে এতে করে আগামী পাঁচ বছরে বাংলাদেশ হবে হংকং, সিঙ্গাপুরের মতো উন্নত ও সুন্দর দেশ।

রোববার(৬ডিসেম্বর)বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে এক জনসভায় মন্ত্রী এসব কথা বলেন।

এর আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রায় সাড়ে ৫২ কোটি টাকার ৯টি উন্নয়ন কাজের উদ্বোধন করেন পার্বত্যমন্ত্রী।

সভায় মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের লক্ষ্য হলো উন্নত বাংলাদেশ গড়া। এ লক্ষ্য অর্জনে ইতোমধ্যে কাজ শুরু করেছে সরকার। ওই কাজের ক্ষেত্রে কোনোভাবে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার বরদাস্ত করা হবে না।

মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং পার্বত্য জেলা বান্দরবানের উন্নয়নে সবাইকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচির সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ মাঠে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান নুরুল আলম নিজামী, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান,জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস,জেলা পরিষদ সদস্য ক্যানুওয়ান চাক, নাইক্ষ্যংছড়ি উপজেলার পরিষদের চেয়ারম্যন ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মো: শফিউলাহ,নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আবু তাহের কোংম্পানী, সাধারণ সম্পাদক মো: ইমরান মেম্বার, সহসভাপতি তসলিম ইকবাল চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন মংলাওয়ে মার্মা, বাইশারী ইউপি চেয়ারম্যন মো: আলম, সদর ইউপি চেয়ার নুরুল অাবছার ইমন, বাইশারী ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর প্রমুখ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!