babul khan
২৭ নভেম্বর ২০২০, ৩:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৬০১ জন

লামায়১৭টি উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন মন্ত্রী বীর বাহাদুর

ইসমাইলুল করিম লামা(বান্দরবান):বান্দরবান লামা উপজেলায় ৪৬ কোটি টাকা উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ।

শুক্রবার( ২৭ নভেম্বর)মন্ত্রী এসব উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে এক জনসভায় ভাষন দেন। বান্দরবান জেলা প্রশাসক দাউদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা চত্বরে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য মন্ত্রী বলেন, সরকার পার্বত্য চট্টগ্রামে উন্নয়নে খুবই আন্তরিক। পার্বত্য চট্টগ্রামে জনগোষ্ঠির উন্নয়নে বর্তমান প্রধান মন্ত্রী এতদাঞ্চলে সকল সেক্টরে ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন।

লামা পৌর মেয়র-উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, এলজি আরডি সচিব মো. হেলালুদ্দিন আহমেদ, এলজিইডির প্রধান প্রকৌশলী আবদুর রশীদ খান,লামা উপজেলা চেয়ারম্যান মো. মোস্তাফা জামাল,উপজেলা নির্বাহী অফিসার,রেজা রশীদ আরো উপস্থিত ছিলেন,ভাইস চেয়ারম্যান জাহিদ উদ্দিন,পরিষদের সদস্য ও নারীনেত্রী ফাতেমা পারুল,উপজেলা আওয়ামিলীগ সভাপতি বাথোয়াইচিং মার্মা,সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.শাহীন,ফাইতং ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি হেলাল উদ্দিন বি এ,সহসভাপতি মোহাম্মদ শহিদুল্লাহ মিন্টু,সাধারণ সম্পাদক ওমর ফারুক, প্যানেল চেয়ারম্যান,ফাইতং ইউনিয়ন আওয়ামিলীগ কার্যকরী সদস্য ও মুহাম্মদ জুবাইরুল ইসলাম (জুবাইর),যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান শুক্কুর,সাংগঠনিক সম্পাদক শেখ এইচ এম আহসান উল্লাহ, যুবলীগের সভাপতি বাবু থোয়াইং সানু মার্মা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন জয়,প্রমূখ।

এর আগে মন্ত্রী এলজিইডি,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড,জেলা পরিষদ,সড়ক ও জনপথ কর্তৃক বাস্তবায়নাধিন ৬কোটি১৮ লাখ৭৭হাজার টাকা ব্যায়ে উপজেলা প্রশাসনিক ভবন-হলরুম,১কোটি ৬৫লাখ১৮হাজার টাকা ব্যায়ে উপজেলা চেয়ারম্যানের বাসভবন,১কোটি২৬লাখ১৮ হাজার টাকা ব্যায়ে উপজেলা নির্বাহী অফিসারের বাস ভবন নির্মান,৫কোটি ৫৪ লাখ ৭০ হাজার টাকা ব্যায়ে রাজবাড়ি-লামা-রুপসীপাড়া সড়ক পূনর্বাসন চেইনেজ ০০-৩১০ মি: নির্মান,সড়ক ও জনপথ বিভাগের বাস্তবায়নাধিন ১১কোটি ৫০ লাখ টাকা ব্যায়ে লামা বাজার থেকে লাইনঝিরি পর্যন্ত তিন কি:মি: রাস্তা উন্নয়ন,১৩কোটি টাকা ব্যায়ে গণপূর্ত বিভাগ কর্তৃক বাস্তবায়নাধিন লামা উপজেলা মডেল মসজিদও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

একই সময় ৫৯ লাখ২১হাজার টাকা ব্যায়ে লামা মুক্তিযোদ্ধা স্মৃতি যাদুগার নির্মান কাজের উদ্বোধন, ৬৭ লাখ ৭২ হাজার টাকা ব্যায়ে লামামুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মান কাজের উদ্বোধন, ৮৭ লাখ ৮৬ হাজার টাকা ব্যায়ে শীলেরতুয়া মার্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মান কাজের উদ্বোধন করেন।

এছাড়া ২৭ লাখ টাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে লামা-রুপসীপাড়া-অংহ্লাপাড়া রাস্তা উন্নয়ন,২৫ লাখা টাকা ব্যায়ে লামা মিশনঘাট জামে মসজিদ উদ্বোধন, ২০ লাখ টাকা ব্যায়ে মাতামুহুরী কলেজ ডাইনিক হল-ওয়াশরুম নির্মান (বৈদ্যুতিক পাখা সরবরাহ) উদ্বোধন ও ৪০ লাখ টাকা ব্যায়ে কলেজের ছাত্রবাস উধ্বমূখী সম্প্রসারণ ও কলেজের অভ্যান্তরীণ রাস্তা উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী ও এলজিআরডি সচিব।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিলীন সবুজ,রক্তাক্ত বুক

আজন্ম পাপের উপাখ্যান

রাঙ্গামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে সাফল্য অর্জন, ডিবি টিমকে অর্থ পুরস্কার প্রদান

রাউজানে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত রাঙ্গামাটির ভবঘুরে রুমু

বান্দরবানে বেড়েই চলেছে রোহিঙ্গাদের অবৈধ বিস্তার

রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

থানচিতে শিশু ধর্ষণের প্রতিবাদ, ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ‌

অনুসন্ধানী সাংবাদিকতার আপোসহীন কণ্ঠস্বর হায়দার আলী

সন্ত্রাসীদের দুঃসাহস: জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, রাতভর তুমুল সংঘর্ষ

ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বান্দরবানে মানববন্ধন

১০

ঢাকা উত্তর মহানগর যুবদলের সভাপতি পদে আলোচনায় কে এই রাকিবুল বাশার বনি

১১

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

১২

থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এলাকা জুড়ে উত্তেজনা

১৩

বান্দরবানে বৃষ্টিতেও থামেনি পিজিসিবির সাবস্টেশন নির্মাণের ঢালাই, মান নিয়ে প্রশ্ন

১৪

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ফের এক লাখ ইয়াবা উদ্ধার

১৫

লামায় এমপির নাম ভাঙ্গিয়ে পাহাড় কাটার মহোৎসব

১৬

বান্দরবানে বিজিবির অভিযানে অপহৃত ঠিকাদার উদ্ধার, মুক্তিপণের ৩ লক্ষ টাকাসহ আটক–১

১৭

পাহাড় থেকে সমতল—উদ্বেগজনক হারে বাড়ছে ধর্ষণ, নেপথ্যে যে ৫টি বড় কারণ

১৮

নাইক্ষ্যংছড়িতে ভূমি সেবা মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

১৯

বান্দরবানে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেতা হেলাল গ্রেফতার

২০
error: Content is protected !!