babul khan
২৪ অক্টোবর ২০২০, ৭:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫০৫ জন

নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের কার্যকারী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে

Copy Link

বান্দরবান: কোভিড ১৯ (করোনা ভাইরাস)এর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ ২৪ অক্টোবর সকাল ১১ টায় নবনির্মিত ভবনের সম্মেলন কক্ষে নাইক্ষংছড়ি প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির এক সভা সমাজিক দুরত্ব বজায় রেখে অনুষ্টিত হয়।

সভায় বেশ আলোচনার পর কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়। সিদ্ধান্তের মধ্যে ক্লাবের কর্মকান্ড গতিশীল করা,আগামী ১ সপ্তাহ’র মধ্যে সকল সদস্যদের নিয়ে সাধারণ সভার ব্যবস্থা করণ এবং ক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন ও সকল সদস্যদের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখা সহ প্রস্তাবিত বিষয় গুলোতে উপস্থিত সকল সদস্য স্বতঃস্পূর্তভাবে সম্মতি জানান।

ক্লাব সভাপতি শামিম ইকবাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তারা আরো বলেন, সাংবাদিকরা বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতীর কথা,উন্নয়নের কথা তোলে ধরেন এবং সামনেও তা অব্যহত রাখবেন। এছাড়া মানুষের অধিকার নিয়ে কাজ করে যাচ্ছেন সকল সদস্য।

সাধারণ সম্পাদক (ভা:)জাহাঙ্গীর আলম কাজলের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সহ সভাপতি মো:আব্দুল হামিদ, কোষাধ্যক্ষ মো:আমিনুল ইসলাম,দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ জয়নাল আবেদীন টুক্কু, তথ্য ও গবেষণা সম্পাদক মো:হাফিজুল ইসলাম চৌধুরী,ক্রীড়া সম্পাদক আব্দুর রশিদ, সহ-ক্রীড়া সম্পাদক মোঃ শাহীন, কার্যকারী সদস্য সানজিদা আক্তার রুনা প্রমুখ।

সভাপতি নিজস্ব কাজে চলে যাওয়ায় দ্বিতীয অংশে সভাপতিত্ব করেন সহ-সভাপতি মোঃ আবদুল হামিদ। এ সময় সভাপতির বক্তব্যে তিনি বলেন, এ ক্লাবে সকল সদ্স্য সমান সম্মান ও অধিকার ভোগ করছেন ভবিষ্যতেও ভোগ করবেন। বিশেষ করে যাদের অবদান বড় তাদের প্রতি সম্মান দেখালে একদিন আমরাও সম্মানিত হবো। এসময় সভায় উপস্থিত সকলে নতুন প্রেসক্লাব ভবন নির্মাণ করে দেওয়ার জন্য পার্বত্য বিষয়ক মন্ত্রী বীরবাহাদুর উশৈসিং এমপি. জেলাপরিষদ চেয়ারম্যান,সদস্য ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহসহ যাদের অবদান রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান।এর পর সভার সভাপতি সভা সমাপ্তি ঘোষনা করেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে জামায়াতে ইসলামীর দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

প্রতারণার অভিযোগে আলীকদম উপজেলা যুবদলের আহ্বায়ক বহিষ্কার

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন ঘিরে রাজবিলায় প্রস্তুতি সভা

সমাজ রক্ষায় মাদককে ‘না’ বলার আহ্বাননে বান্দরবানে মানববন্ধন

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণমন্ত্রী নিয়োগের দাবিতে বিশিষ্ট ৩২ নাগরিকের বিবৃতি

বান্দরবানে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পিসিসিপির শিক্ষা উপকরণ বিতরণ

নাইক্ষ্যংছড়ি সফরে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

রাঙামাটি লেক ভিউ গার্ডেনের সৌন্দর্য বিনষ্টের অভিযোগ

পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নির্বাচন সম্পন্ন

থানচিতে হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি বাড়াচ্ছে দুর্ঘটনার শঙ্কা

১০

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণে যুবক আহত

১১

বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প “সুস্থ চোখ, সুন্দর জীবন”

১২

নাইক্ষ্যংছড়িতে গহীন জঙ্গল থেকে মানব কঙ্কাল উদ্ধার

১৩

বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তিটি ভিত্তিহীন: জেলা প্রশাসন।

১৪

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়ায় ভুমিবেদখল ও হামলার ঘটনা বাড়ছে

১৫

নাইক্ষ্যংছড়ি থানা পরিদর্শনে এডিশনাল ডিআইজি মো: নাজমুল হক

১৬

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩ কোটি ২ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার

১৭

পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর গুরুত্বপূর্ণ দাবি নিয়ে ৪ এমপির যৌথ কি চিঠি

১৮

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উপ–সহকারী প্রকৌশলী মেহেদীর গাফিলতিতে কাজে হয় অনিয়ম

১৯

জনপদের নীরব সেবক–কে এস মং

২০
error: Content is protected !!