babul khan
৩০ সেপ্টেম্বর ২০২০, ৬:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫৫২ জন

নাইক্ষ্যংছড়ি বাইশারীতে পুলিশিং কার্যালয়ের শুভ উদ্বোধন ও মত বিনিময় সভা

Copy Link

বান্দরবান: বাইশারী ইউনিয়ন পরিষদে সম্প্রসারিত বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় বাইশারী ইউনিয়ন পরিষদের হলরুমে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার লামা সার্কেল মোঃ রেজওয়ানুল ইসলাম।

বিট ইনচার্জ এস আই সজীব বড়ুয়া ও সহকারী বিট ইনচার্জ সজল বড়ুয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন,ওসি তদন্ত বিল্লাল সিকদার, বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ এনামুল হক ভুইয়া, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মার্মা, বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি, বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম বাহাদুর,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবদুল হামিদ, সাংবাদিক আবদুর রশিদ, এস আই নুরুল ইসলাম প্রমুখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য সাবেকুন্নাহার, মো.আবু তাহের,আবুল হোসেন,আবদুর রহিম,আনোয়ার সাদেক, নুরুল আজিম,থোয়াইচালা চাক, ফজুলুল হক তারেক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে রেজওয়ানুল ইসলাম বলেন, পুলিশ হলো জনগণের বন্ধু। আমরা আপনাদের যে কোনো সমস্যার জন্য সবসময় আপনাদের পাশে থাকতে চাই। মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। আমরা সে আলোকেই কাজ করে যাচ্ছি। আমরা মানবিক পুলিশ হতে চাই। আপনাদের এলাকায় মাদক,বাল্য বিবাহ,ইভটিজিং, জুয়াসহ যে কোনো অপরাধ সংঘটিত হলে আমাদেরকে অবগত করে সহযোগিতা করুন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে গহীন জঙ্গল থেকে মানব কঙ্কাল উদ্ধার

বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তিটি ভিত্তিহীন: জেলা প্রশাসন।

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়ায় ভুমিবেদখল ও হামলার ঘটনা বাড়ছে

নাইক্ষ্যংছড়ি থানা পরিদর্শনে এডিশনাল ডিআইজি মো: নাজমুল হক

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩ কোটি ২ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার

পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর গুরুত্বপূর্ণ দাবি নিয়ে ৪ এমপির যৌথ কি চিঠি

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উপ–সহকারী প্রকৌশলী মেহেদীর গাফিলতিতে কাজে হয় অনিয়ম

জনপদের নীরব সেবক–কে এস মং

থানচিতে বিজিবির হাম-রুবেলা প্রতিরোধমূলক টিকাদান ও মেডিকেল ক্যাম্পেইন

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ফের ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

১০

কায়সার কামালের অসাংবিধানিক ‘আদিবাসী’ শব্দ প্রয়োগে পিসিসিপি’র তীব্র প্রতিবাদ

১১

সবসময় শ্রমিকদের পাশে আছি ও থাকব’: নবনির্বাচিত মাইক্রোবাস শ্রমিক নেতাদের কে এস মং

১২

বিচিত্র ধরণী,অসীম তৃষ্ণা

১৩

জেলার শ্রেষ্ঠ অফিসার মনোনীত হলেন নাইক্ষ্যংছড়ির ওসি মোজাম্মেল হক

১৪

বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি বাচ্চু, সাধারণ সম্পাদক আলমগীর

১৫

নাইক্ষ্যংছড়িতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

১৬

রোয়াংছড়িতে ১৫৫ জনের মাঝে ল্যাট্রিন সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

১৭

মুখোশের আড়ালে

১৮

রুমায় দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান

১৯

নাইক্ষ্যংছড়িতে খাল খনন পরিদর্শনে সহকারী সচিব

২০
error: Content is protected !!