বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব কঠিন চীবর দান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান জেলা বিএনপির সদস্যসচিব জাবেদ রেজা বলেছেন, বিএনপির কাছে সকল ধর্মের মানুষ নিরাপদ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের ধর্মীয় স্বাধীনতা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করাই বিএনপির অঙ্গীকার।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ১৪টি জাতিগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মীয় স্বাতন্ত্র্য রক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর জাতীয়তাবাদী দর্শনের আলোকে পার্বত্য অঞ্চলে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছিল।
শনিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় নাইক্ষ্যংছড়ির কুঞ্জবন বৌদ্ধবিহারে বৌদ্ধ ধর্মাবলম্বী বড়ুয়া সম্প্রদায়ের আয়োজনে অনুষ্ঠিত কঠিন চীবর দান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এর আগে দুপুর ১২টার দিকে জাবেদ রেজাকে দুই শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রাসহ হিন্দু, বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন ও বিএনপির নেতাকর্মীরা নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে অভ্যর্থনা জানিয়ে উপজেলা সদরে নিয়ে আসেন। পরে তিনি নাইক্ষ্যংছড়ি কেন্দ্রীয় শ্রীশ্রী হরি মন্দির পরিচালনা কমিটির মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য জসিম উদ্দিন তৃষা, চনু মং মারমা, মাও সেতুং তঞ্চঙ্গ্যা, অ্যাডভোকেট উমে চিং মারমা, সাবেক পৌর কাউন্সিলর মো. আয়োব, বান্দরবান জেলা বিএনপির সদস্য সেলিম রেজা, বান্দরবান কেন্দ্রীয় শ্রীশ্রী দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক লিটল বিশ্বাস, জেলা বিএনপির সদস্য আরিফ উল্লাহ চুট্টু, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাহাদুর, সাবেক যুগ্ম সম্পাদক নুরুল আবছার সোহেল ও সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা সোমলতা আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
No tags found for this post.
মন্তব্য করুন