বান্দরবান: রোয়াংছড়ি উপজেলার নতুন পাড়া থেকে উ থোয়াই য়ই মারমা (৫৮) নামে এক ব্যক্তিকে ধরে নিয়ে গেছে অজ্ঞাত সন্ত্রাসীরা।
রবিবার রাত সাড়ে ১০ টার দিকে ওই পাড়ায় ডুকে নিজ বাড়ি থেকে সন্ত্রাসীরা তাকে ধরে নিয়ে যায়।
স্হায়ী সূত্রে থেকে জানা যায়, অপহৃত উ থোয়াই আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতির সমর্থক তবে কারা কেন তাকে অপহরণ করেছে এ বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদ কবির জানিয়েছেন নতুন পাড়া থেকে এক ব্যক্তি অপহরণের কথা শুনেছি। অপহৃতের পরিবারের পক্ষ থেকে এখনও থানায় কোনো অভিযোগ দেয়নি।তবে আমরা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।
এদিকে ঘটনার পরপর সেনাবাহিনী অপহৃত ব্যক্তি কে উদ্ধারের জন্য ঘটনাস্থলে টহল জোরদার করেছে।
No tags found for this post.
মন্তব্য করুন