জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি
১৫ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৮ জন

শারদীয় দুর্গাপূজা ঘিরে নাইক্ষ্যংছড়িতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

Copy Link

 

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নে উদযাপন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ও বাইশারী ইউনিয়নসহ সীমান্তবর্তী এলাকায় দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর থেকে দুর্গাপূজা উপলক্ষে দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছেন বিজিবি সদস্যরা। এর মধ্যে এক প্লাটুন সদস্য পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন এবং অপর প্লাটুন নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবিরের নেতৃত্বে দায়িত্বপূর্ণ নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের নাইক্ষ্যংছড়ি কেন্দ্রীয় শ্রী শ্রী সার্বজনীন হরিমন্দির পূজামণ্ডপ ও বাইশারী এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে বিজিবির অধিনায়ক দুর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তিনি দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

এ সময় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর নবাগত উপ-অধিনায়ক মেজর তাহ্সিন উদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) দীর্ঘদিন ধরে দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধে কাজ করে আসছে। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীটি নিয়মিত দায়িত্ব পালন করছে।

বিজিবি জানায়, সীমান্তবর্তী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সব ধর্মের মানুষের ধর্মীয় উৎসব নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙ্গামাটির ১০ উপজেলায় এনসিপির কমিটি গঠন সম্পন্ন

১

শারদীয় দুর্গাপূজা ঘিরে নাইক্ষ্যংছড়িতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

২

অবরোধের পর তবলছড়ি-আসামবস্তি সড়কে সংস্কার কাজ শুরু

৩

লামা থেকে নিখোঁজ তিন স্কুল ছাত্রীকে পাওয়া গেলো চট্টগ্রামে

৪

নাইক্ষ্যংছড়িতে লেবুর বস্তা থেকে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

৫

দুর্গাপূজা উপলক্ষে রাঙ্গামাটিতে পূজামণ্ডপ সড়ক মেরামত করছে পৌরসভা

৬

আলীকদমে ‘চৌকি আদালত’ পুনঃপ্রতিষ্ঠায় আইনমন্ত্রীর সাহায্য চাইলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

৭

সাজেকে আজ থেকে দ্বিতীয় দফায় সড়ক অবরোধ চলছে

৮

রাঙ্গামাটিতে বেহাল সড়ক সংস্কারের দাবিতে গাছ ফেলে অবরোধ

৯

৭ দিনের মাথায় বুধবার থেকে বান্দরবান-থানচি রুটে চলবে বাস

১০

হিজাব বিতর্ক ও রবীন্দ্রনাথের ছবিতে কালি লেপনের প্রতিবাদে ৩৭ নাগরিকের বিবৃতি

১১

পার্বত্য চুক্তির সঙ্গে সাংঘর্ষিক তিন কমিটি বাতিলের দাবিতে ঢাকায় গণসংযোগ

১২

আলীকদমে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় প্রতিবেশীকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ

১৩

আবারো বান্দরবান জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা পেলেন মোজাম্মেল হক

১৪

সাংবাদিকদের জন্য মিডিয়া সেল গঠন করা হবে: বান্দরবানের নবাগত ডিসি

১৫

রাঙামাটি লেক ভিউ গার্ডেনে পুলিশ বক্স স্থাপন

১৬

কৃত্রিম আলোর ভিড়ে তুমি এক অকৃত্রিম মানুষের প্রতি

১৭

বান্দরবান প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়বেন এন এ জাকির

১৮

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন বান্দরবানের নতুন ডিসি

১৯

রাঙ্গামাটিতে মাহফিলের প্রধান বক্তার বয়ানে মুগ্ধ সনাতন ধর্মাবলম্বীরাও

২০
error: Content is protected !!