নিজস্ব প্রতিবেদক
৫ অক্টোবর ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩৪ জন

রাঙ্গামাটি জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জুরাছড়ি

Copy Link

মোহাম্মদ শাকিব হোসেন, রাঙ্গামাটিঃ রাঙামাটিতে জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা কাবাডি টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে কাউখালী উপজেলা একাদশকে ৩১-২৪ পয়েন্টে পরাজিত করে প্রথম আসরের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জুরাছড়ি উপজেলা একাদশ।

রোববার (৪ অক্টোবর) সকালে রাঙামাটি জেলার কুমার সমিত রায় জিমনেসিয়াম হলরুমে টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী, সাবেক শিক্ষা কর্মকর্তা অঞ্জলিকা খীসাসহ সংশ্লিষ্টরা।

প্রধান অতিথির বক্তব্যে দীপন তালুকদার দীপু বলেন, পাহাড়ের নারীদের খেলাধুলায় এগিয়ে নিতে এ আয়োজন নতুন একটি দিগন্তের উন্মোচন করেছে। সঠিক চর্চা ও সুযোগ পেলে রাঙামাটির মেয়েরা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনেও দেশের মুখ উজ্জ্বল করতে পারবে। ক্রীড়াঙ্গনের এ ধারাবাহিকতা বজায় রাখতে জেলা পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, প্রমীলা কাবাডি টুর্নামেন্ট কেবল একটি প্রতিযোগিতা নয়; এটি পাহাড়ি-বাঙালি মেয়েদের আত্মবিশ্বাস ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হবে।

টুর্নামেন্টে রাঙামাটি জেলার ১০টি উপজেলা থেকে ১০টি প্রমীলা কাবাডি দল অংশ নেয়। প্রতিযোগিতার ফাইনালে জুরাছড়ি উপজেলা একাদশ ও কাউখালী উপজেলা একাদশের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। খেলায় ৩১-২৪ পয়েন্টে জয় পেয়ে শিরোপা নিশ্চিত করে জুরাছড়ি উপজেলা একাদশ।খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘমারা হেডম্যান পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১

শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে শিক্ষকদের ভূমিকা অপরিসীম: কে এস মং

২

রাঙামাটিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

৩

১৮ বছরের ঘামঝরানো সঞ্চয় দিয়ে জমি কিনে আজ বিপাকে রিপন

৪

দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর পিকআপে জন্ম নেওয়া নবজাতককে উষ্ণ অভ্যর্থনা

৫

বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

৬

নাইক্ষ্যংছড়ির ইয়াবা ডন মিজান গ্রেপ্তার

৭

রুমায় মানবিক সহায়তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নিরলস বাংলাদেশ সেনাবাহিনী

৮

ন্যাশনাল রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে রাবিপ্রবির টিমকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

৯

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ হলেন সুফল চাকমা

১০

কে এস মং-এর উদ্যোগে ষষ্ঠ দফায় বিনামূল্যে ৫০ রোগীর ছানি অপারেশন সম্পন্ন

১১

বান্দরবানের ভাঙামুড়া পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

১২

বন্ধের পথে রাঙামাটি পৌরবাসীর সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম ‘বিশুদ্ধ বাতাসের শহর’

১৩

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু

১৪

বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের সদস্য কাজী নিরুতাজ বেগম

১৫

রুমায় শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশনে টাকা আদায়ের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে

১৬

রুমায় গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

১৭

বান্দরবান সদরের জামছড়ি পূর্ব তংপ্রু পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১৮

কে এস মং-এর উদ্যোগে আবারো ৫০ রোগীর চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে প্রেরণ

১৯

রুমায় হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

২০
error: Content is protected !!