নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭২ জন

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

Copy Link

কাজল,নাইক্ষ্যংছড়ি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির চেরারকুল এলাকায় আব্দুর রহিমের বসতবাড়িতে অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক আব্দুর রহিম (৪৫) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চেরারকুল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি থানার এসআই পলাশ খান, এএসআই সোহেল ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনাকালে চেরারকুল এলাকায় আব্দুর রহিমের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তার বসতবাড়ির উঠান থেকে এক কার্ড ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক আব্দুর রহিম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয় চৌকিদার ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এসআই পলাশ খান জব্দ তালিকামূলে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে থানায় নিয়ে যান। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক পরিমাণ ১০ হাজার পিস বলে জানিয়েছে পুলিশ।

পালাতক আব্দুর রহিম (৪৫) চেরারকুল এলাকার মৃত কবির আহম্মদের ছেলে এবং মৃত ফিরোজা খাতুনের ছেলে। তিনি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মো: মোজাম্মেল হক বলেন উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে থানায় নেওয়া হয়েছে। পলাত আসামিদেরকে গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। একই সঙ্গে উদ্ধারকৃত মাদকদ্রব্যের উৎস এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করতে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!