নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৩ জন

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

Copy Link

বান্দরবান সদর উপজেলাধীন ৪নং সুয়ালক ইউনিয়নের সুয়ালক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ইয়ং স্টার ফুটবল একাডেমীর আয়োজনে জমজমাট ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো ‘গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

২৬ সেপ্টেম্বর (শনিবার) বিকেলে অনুষ্ঠিত টানটান উত্তেজনার ফাইনালে তাকরিম ফুটবল একাদশকে টাইব্রেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ধর্মপুর ফুটবল একাদশ।

ফাইনাল খেলার শুরুতে আমন্ত্রিত অতিথিরা ফিতা কেটে গ্র্যান্ড ফাইনালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর অতিথিদের ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বর্ণাঢ্য আয়োজনের অংশ হিসেবে জাতীয় সংগীত পরিবেশন ও ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে মাঠে গড়ায় মহারণ।

খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণ ও প্রতিআক্রমণে মাঠে গতি ধরে রাখে। নির্ধারিত সময়ে উভয় দল গোলের দেখা পেতে মরিয়া হলেও জমাট রক্ষণভাগের কারণে কোনো দলই গোলের দেখা পায়নি। ম্যাচটি গোলশূন্যভাবে ড্র হলে খেলা গড়ায় রোমাঞ্চকর পেনাল্টি শুট আউটে। সেখানে তাকরিম ফুটবল একাদশকে পেছনে ফেলে জয় নিশ্চিত করে ধর্মপুর ফুটবল একাদশ।

খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা ক্রীড়া আহ্বায়ক চ নু মং মার্মা। তিনি যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই উল্লেখ করে এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য ছরোয়ার জামাল এবং মা ও শিশু জেনারেল হাসপাতালের পরিচালক শহিদুল ইসলাম বাবর। এছাড়া বান্দরবান জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) সদস্য মোহাম্মদ ফিরোজ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আয়োজক কমিটির সভাপতি বিপ্লব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে টুর্নামেন্টের সার্বিক সফলতার চিত্র তুলে ধরে বক্তব্য দেওয়া হয়। আমন্ত্রিত অতিথিবৃন্দ খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি এবং টুর্ণামেন্ট সেরা পারফরমারদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শত শত দর্শকের উপস্থিতিতে এই ফাইনাল খেলাটি বান্দরবান সুয়ালক এর ক্রীড়াপ্রেমীদের মাঝে এক আনন্দঘন উৎসবের আমেজ তৈরি করে।

উল্লেখ্য: গত পহেলা আগস্ট ১৬ দল নিয়ে টুর্ণামেন্ট এর যাত্রা শুরু হয়। যেখানে নক আউট ও কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল শেষে আজ ২৬ই সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে এই জমজমাট আসরের সমাপ্তি ঘটে।পুরো টুর্ণামেন্টে যৌথভাবে খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন সাতকানিয়া ও বান্দরবান রেফারি এসোসিয়েশনের রেফারি বৃন্দ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!