নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর ২০২৬, ৯:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৮৭ জন

থানচিতে যুবতীদের ৫ দিন ব্যাপি প্রাণিসম্পদ ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষন অনুষ্ঠিত

Copy Link

রেমবো ত্রিপুরা,থানচি: বান্দরবানের থানচি উপজেলায় স্থানীয় যুবতীদের বাস্তবভিত্তিক ব্যবসায়িক ও কারিগরি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ ও যুব উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

গত ১৯ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ৩নং থানচি ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।একশনএইড বাংলাদেশ (এএবি)-এর সহযোগিতায় বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) বাস্তবায়িত ওইএসআইএসএস প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এর আগে গত ৫ আগস্ট থানচি উপজেলা পরিষদ হলরুমে স্পন্সর মেয়ে শিশু পরিবারের আয়বর্ধক কার্যক্রম (আইজিএ) সহায়তা হিসেবে সাতজন যুবতীকে প্রত্যেককে ১৫ হাজার টাকা করে মোট ১ লাখ ৫ হাজার টাকার চেক এবং স্পন্সর মেয়ে শিশুর জন্য প্রত্যেককে ৫ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়। ওই আইজিএ সহায়তার ধারাবাহিকতায় উপকারভোগী যুবতীদের প্রাণিসম্পদভিত্তিক উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে স্থানীয় আবহাওয়া ও পরিবেশের সঙ্গে সহনশীল উন্নত জাতের গরু, ছাগল, হাঁস ও মুরগি নির্বাচন, স্বাস্থ্যসম্মত খামার ও ঘরের নকশা, পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা, আধুনিক শেড নির্মাণ ও গৃহায়ন পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।

এছাড়া গৃহপালিত পশু-পাখির জন্য প্রাকৃতিক ও পুষ্টিকর খাবারের ব্যবস্থা, বিভিন্ন রোগের প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ, রোগ প্রতিরোধ এবং টিকাদানের সঠিক পদ্ধতি নিয়েও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।প্রশিক্ষণের অংশ হিসেবে অংশগ্রহণকারীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য মগক হেডম্যান পাড়ার অংসিংউ এগ্রো ফার্ম পরিদর্শন করানো হয়। সেখানে খামার ব্যবস্থাপনা, হাঁস-মুরগি পালন এবং টিকা দেওয়ার সঠিক পদ্ধতি সম্পর্কে ব্যবহারিক শিক্ষা দেওয়া হয়।

প্রশিক্ষণে প্রশিক্ষক ও কনসালটেন্ট হিসেবে ছিলেন, থানচি উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. মো. শরীফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনকেএস পিআরএলসি প্রকল্পের টেকনিক্যাল অফিসার হ্লাগ্যউ মারমা, বিএনকেএস ওইএসআইএসএস প্রকল্পের প্রোগ্রাম অ্যান্ড স্পন্সরশিপ অফিসার মংক্যওয়ং মারমা এবং একই প্রকল্পের ফিল্ড অর্গানাইজার মংপ্রুচিং মারমা।

আয়োজকরা জানান, প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো আইজিএ সহায়তা পাওয়া যুবতীদের শুধু আর্থিক সহায়তার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের বাস্তবভিত্তিক জ্ঞান, কারিগরি দক্ষতা ও ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি করা। প্রাণিসম্পদ পালন ও ব্যবস্থাপনায় প্রশিক্ষণ কাজে লাগিয়ে তারা ভবিষ্যতে নিজেদের আয়বর্ধক কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে ভ্যাকসিন, প্রয়োজনীয় মেডিসিন ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, প্রশিক্ষণ ও আইজিএ সহায়তার সমন্বয়ে স্থানীয় যুবতীদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারে আয় বৃদ্ধির সুযোগ তৈরি হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাশনাল রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে রাবিপ্রবির টিমকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

১

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ হলেন সুফল চাকমা

২

কে এস মং-এর উদ্যোগে ষষ্ঠ দফায় বিনামূল্যে ৫০ রোগীর ছানি অপারেশন সম্পন্ন

৩

বান্দরবানের ভাঙামুড়া পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

৪

বন্ধের পথে রাঙামাটি পৌরবাসীর সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম ‘বিশুদ্ধ বাতাসের শহর’

৫

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু

৬

বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের সদস্য কাজী নিরুতাজ বেগম

৭

রুমায় শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশনে টাকা আদায়ের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে

৮

রুমায় গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

৯

বান্দরবান সদরের জামছড়ি পূর্ব তংপ্রু পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১০

কে এস মং-এর উদ্যোগে আবারো ৫০ রোগীর চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে প্রেরণ

১১

রুমায় হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

১২

সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালনের আহ্বান বৌদ্ধ ভিক্ষুসংঘের

১৩

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টায় ৩৪ নাগরিকের প্রতিবাদ

১৪

পিসিসিপির রাঙ্গামাটি জেলা আহব্বায়ক কমিটি গঠন

১৫

স্ত্রীর করা মামলায় বান্দরবান এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আটক

১৬

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

১৭

বান্দরবানে করুনাপুর বনবিহারে ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

১৮

রাষ্ট্রপতির সঙ্গে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

১৯

রুমায় জমি নিয়ে চলা বিরোধ সামাজিক উদ্যোগে অবসান

২০
error: Content is protected !!