নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯৫ জন

রাঙামাটি কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের শিরোপা জুরাছড়ির ঘরে

Copy Link

শাকিব হোসেন, রাঙ্গামাটি: “মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি”—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটিতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরানুল হক ভূঁইয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম।

প্রতিযোগিতায় রাঙামাটি পার্বত্য জেলার ১০টি উপজেলা থেকে অনূর্ধ্ব-২০ বালক ও বালিকা বিভাগে মোট ২০টি দল অংশ নেয়। ফাইনালে বালক ও বালিকা—উভয় বিভাগেই মুখোমুখি হয় কাউখালী ও জুরাছড়ি দল।

বালক বিভাগের ফাইনালে কাউখালীকে পরাজিত করে জুরাছড়ি বালক দল চ্যাম্পিয়ন এবং কাউখালী বালক দল রানার্সআপ হয়। একইভাবে বালিকা বিভাগের ফাইনালেও কাউখালীকে পরাজিত করে জুরাছড়ি বালিকা দল চ্যাম্পিয়ন এবং কাউখালী বালিকা দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। জমজমাট ফাইনালকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নৈপুণ্য এবং দর্শকদের উৎসাহে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা, মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (রাজস্থলী সার্কেল) হাসান রাশেদ পরাগ, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক চৌধুরী, জুরাছড়ি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মঈন উদ্দীন, জেলা গোয়েন্দা শাখার ওসি এইচ.এম. মাহমুদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সংশ্লিষ্ট কর্মকর্তা, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমী দর্শকরা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!