নিজস্ব প্রতিবেদক
২২ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬২ জন

বান্দরবানে কলেজ শিক্ষার্থীদের ভর্তি সহযোগিতায় বাংলাদেশ তঞ্চঙ্গ্যা ছাত্র ফোরামের হেল্প ডেস্ক

Copy Link

প্রতিবছরের ধারাবাহিকতায় এবছরও ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত তথ্য প্রদান, প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্ট ওয়েল ফেয়ার ফোরামের বান্দরবান অঞ্চল কমিটি।

২১ সেপ্টেম্বর (সোমবার) বান্দরবান সরকারি কলেজ ও বান্দরবান সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। প্রথম দিনের কার্যক্রমে কলেজগুলোতে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় সংগঠনের পক্ষ থেকে কলেজ প্রাঙ্গণে হেল্প ডেস্ক স্থাপন করে শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র এবং ভর্তি সংক্রান্ত নানা জটিলতা নিরসনে সার্বিক সহযোগিতা প্রদান করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন যে, শিক্ষার্থীদের এই সহায়তা কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষায় আগামীকাল ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার)-ও এই কর্মসূচি অব্যাহত থাকবে।সংগঠনটির বান্দরবান অঞ্চল কমিটির সভাপতি শিমল তঞ্চঙ্গ্যা জানান, পাহাড়ি অঞ্চলের দূর-দূরান্ত থেকে আসা নবীন শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের ভোগান্তির শিকার না হয় এবং সহজে সঠিক তথ্যটি পেতে পারে, সেজন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের জনকল্যাণমূলক ও শিক্ষাভিত্তিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!