নিজস্ব প্রতিবেদক
২০ সেপ্টেম্বর ২০২৬, ২:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১৪ জন

জনস্বাস্থ্যের পানি সরবরাহ প্রকল্পের অনিয়মে জড়িয়ে আছে সিইও নজরুলের নাম

Copy Link

পার্বত্য জেলা বান্দরবানে সুপেয় পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে বাস্তবায়নাধীন প্রায় ৪৫ কোটি টাকার প্রকল্পে নানা অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ উঠেছে। প্রকল্পের কাজ কাগজে-কলমে শতভাগ সম্পন্ন দেখিয়ে বরাদ্দের পুরো অর্থ উত্তোলন করা হলেও মাঠপর্যায়ে প্রকল্পের অধিকাংশ কাজের অস্তিত্ব পাওয়া যায়নি।

এদিকে, প্রকৌশলী না হয়েও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. নজরুল ইসলামকে প্রকল্পটির প্রকল্প পরিচালক (পিডি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রকৌশলী না হয়েও একজন প্রশাসন ক্যাডারের কর্মকর্তাকে কীভাবে পানি ও স্যানিটেশন অবকাঠামো নির্মাণসংক্রান্ত প্রকল্পের প্রকল্প পরিচালক করা হলো—এ নিয়ে প্রশ্ন রয়ে গেছে এখনো।

এইসব অনিয়মের প্রতিবেদন প্রকাশের আগে ও পরে স্থানীয় কয়েকজন সাংবাদিক একাধিকবার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের অফিসে গেলেও তাকে পাননি। এবং তার অফিসিয়াল মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি তুলেননি। জনশ্রুতি রয়েছে তিনি পরিচিত কাছের লোক ছাড়া কারো ফোন সচারাচর তুলেননা।

গত ১৬ আগষ্ট রোববার অফিস চলাকালীন সময়ে মুখ্য নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামকে না পেয়ে তার সিএ সুজিত কুমার বড়ুয়া-কে ফোন করা হলে তিনি জানান, চিফ স্যার জেলা পরিষদের রেস্ট হাউজে বিশ্রাম করছেন। তিনি কি ছুটি নিয়েছেন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে সুজিত বলেন, ছুটি নেন নি তবে স্যার অসুস্থ তায় রেস্ট হাউজে বিশ্রাম করছেন।

পরিষদের একটি সূত্র জানিয়েছেন, নিয়মিত অফিস করেননা মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। বেশিরভাগ সময়ই থাকেন জেলার বাইরে। জানাযায়, সুপেয় পানি সরবরাহ প্রকল্পের ৪৫ কোটি টাকা লোপাটের অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেলে আলোচনায় আসেন এই কর্মকর্তা। প্রকল্পটির পরিচালকের দায়িত্বে আছেন নজরুল। কাগজে কলমে শতভাগ কাজ দেখিয়ে লোপাট করেছেন প্রকল্পের অর্থ। অথচ কাজ হয়নি ৪ শতাংশও।

এইদিকে পাহাড় কন্ঠসহ একাধিক সংবাদ মাধ্যমে এইসব অনিয়মের সংবাদ প্রকাশ পেলে আজ রোববার (২০ সেপ্টেম্বর) জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বান্দরবান বিভাগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর একটি বিশেষ দল।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!